Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ধরা পড়লো বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ!

অফবিট

টিবিএস ডেস্ক
21 June, 2022, 10:05 am
Last modified: 21 June, 2022, 10:11 am

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সেনা আহত; কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত থাইল্যান্ডের
  • সীমান্তে লাউডস্পিকারে ‘ভূতের কান্না’ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড; জাতিসংঘে অভিযোগ কম্বোডিয়ার

ধরা পড়লো বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ!

স্থানীয়ভাবে ‘বোমারি’ নামে পরিচিত মাছটির ওজন ৩০০ কেজি।
টিবিএস ডেস্ক
21 June, 2022, 10:05 am
Last modified: 21 June, 2022, 10:11 am

কম্বোডিয়ার মেকং নদীতে ধরা পড়েছে ৩০০ কেজি ওজনের একটি স্টিংরে মাছ। বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত নথিভুক্ত হওয়া সবচেয়ে বড় মিঠা পানির মাছ এটি। সোমবার (২০ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। 

এর আগে, ২০০৫ সালে থাইল্যান্ডে ২৯৩ কেজি ওজনের একটি ক্যাটফিশ ধরা পড়েছিল। গত ১৩ জুন স্থানীয়ভাবে 'বোমারি' নামে পরিচিত স্টিংরেটি ধরা পড়ার আগ পর্যন্ত সেটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ।

তবে, বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছের কোনো সরকারি রেকর্ড বা ডেটাবেজ নেই।

বিজ্ঞানীদের মতে, জীববৈচিত্র্যে সমৃদ্ধ মেকং নদী এখন অনেকটাই হুমকির মুখে। অতিরিক্ত মাছ ধরা, বাঁধ দেওয়া এবং দূষণের কারণে ভঙ্গুর হয়ে পড়েছে এর ইকোসিস্টেম। 

তিব্বত মালভূমি থেকে চীন, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম হয়ে প্রবাহিত হয়েছে মেকং।

জীববিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের নেভাদা রেনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেব হোগান বলেন, "২০ বছর ধরে ছয়টি মহাদেশের নদী ও হ্রদের বিশালাকার মাছ নিয়ে গবেষণার অভিজ্ঞতায়, এটিই আমার সন্ধান পাওয়া সবচেয়ে বড় মিঠাপানির মাছ।"

"মাছটি খুঁজে পাওয়া এবং নথিভুক্ত করার ব্যপারটি সত্যিই অসাধারণ। এখানে আরেকটি আশা জাগানোর মতো ইতিবাচক ব্যাপার হল, বর্তমানে হাজারও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মেকং নদীতেই মাছটি পাওয়া গেছে," যোগ করেন তিনি।

ভবিষ্যৎ গতিবিধির ওপর নজর রাখাতে মাছটির শরীরে একটি 'অ্যাকোস্টিক ট্যাগ' লাগানোর পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হয়।

গত ১৩ জুন রাতে কম্বোডিয়ার কোহ প্রিয়াহ দ্বীপের স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে মাছটি। এরপর দেশটির ফিশারিজ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে খবর দেওয়া হয় গবেষকদের। জানা যায়, স্টিংরেটি ৩.৯৮ মিটার লম্বা এবং ২.২ মিটার চওড়া। 

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ / কম্বোডিয়া / মেকং নদী / জীববৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সেনা আহত; কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত থাইল্যান্ডের
  • সীমান্তে লাউডস্পিকারে ‘ভূতের কান্না’ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড; জাতিসংঘে অভিযোগ কম্বোডিয়ার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net