Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
নতুন মোড়কে, নতুন ফ্লেভারে আসছে কোকা-কোলা 

অফবিট

টিবিএস ডেস্ক
20 January, 2022, 03:40 pm
Last modified: 20 January, 2022, 03:45 pm

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?

নতুন মোড়কে, নতুন ফ্লেভারে আসছে কোকা-কোলা 

কোকের নতুন ফ্লেভারগুলোর মধ্যে থাকছে এমনকি কফিও! কোক চয়েস পোর্টফোলিওর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাটালিয়া সুয়ারেজ বলেন, “বিভিন্ন ফ্লেভারের কোকের প্যাকেজিংয়ে পরিবর্তন আনার উদ্দেশ্য হচ্ছে এর আউটলুককে আরও আধুনিক এবং সহজ করে তোলা।“ 
টিবিএস ডেস্ক
20 January, 2022, 03:40 pm
Last modified: 20 January, 2022, 03:45 pm
ছবি: সিএনএন

ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব সব প্রচারণা কৌশল অবলম্বন করছে কোকা-কোলা।  বাজার দৌড়ে এগিয়ে থাকার জন্য সম্প্রতি তারা কোকের ক্যানগুলোকে চটকদার ডিজাইন ও মোড়কে মুড়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি শুধু যে বাইরের খোলনলচে বদলে ফেলেছে তা নয়, একই সাথে বিভিন্ন নতুন স্বাদের কোকও বাজারে এনেছে তারা। কোমল পানীয় পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহের মাত্রা বাড়িয়ে তোলাই তাদের বর্তমান লক্ষ্য।

যুক্তরাষ্ট্রে কোকা-কোলার চেরি কোকের ক্যান বের হবে ম্যাজেন্টার উপর সাদা অক্ষরে কোকা-কোলার লোগো দিয়ে। অন্যদিকে জিরো সুগার ভার্সনের ক্যানে ব্যবহৃত হয়েছে কালো রংয়ের লোগো। কোকা-কোলার ভ্যানিলা কোক ক্যানের রং অনেকটা ভ্যানিলার মতোই ক্রিম রংয়ের এবং চেরি ভ্যানিলা ফ্লেভারের ক্যান বানানো হয়েছে দুটি রং মিলিয়ে।

এছাড়া, জিরো ক্যাফেইন এবং চিনিবিহীন কোকের ক্যানেও এসেছে পরিবর্তন।

২০২০ সালে কোকা-কোলা তাদের পোর্টফোলিও অর্ধেক ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। তাদের অধীনস্ত যেসব ব্র্যান্ডের পারফরমেন্স খারাপ, সেগুলোকে বাদ দিয়ে কোকের মতো প্রভাবশালী ব্র্যান্ডগুলোর দিকে মনোযোগ দেয়। বর্তমানে কোকা-কোলা তাদের কোকের বোতল বা ক্যানের আউটলুক পরিবর্তন এবং নতুন পণ্য বাজারে আনার উদ্দেশ্যে কাজ করছে। নতুন মোড়কে বিভিন্ন স্বাদের এসব কোক চলতি মাসের শেষ দিকেই বাজারে পাওয়া যাবে।

বাজারে টিকে থাকা

কোকা-কোলার উত্তর আমেরিকা শাখার কোক চয়েস পোর্টফোলিওর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাটালিয়া সুয়ারেজ বলেন, "বিভিন্ন ফ্লেভারের কোকের প্যাকেজিংয়ে পরিবর্তন আনার উদ্দেশ্য হচ্ছে এর আউটলুককে আরও আধুনিক এবং সহজ করে তোলা।" 
তিনি আরও জানান, নতুন প্যাকেজিংগুলো দেখে মানুষ সহজেই বুঝতে পারবে কোনটি কোন ফ্লেভারের এবং জিরো-সুগার (ক্যালরি ফ্রি) ও ফুল-সুগারের মধ্যেও পার্থক্য করতে পারবে।

গত বছর থেকেই নিজেদের পণ্যের প্যাকেজিংকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় কোকা-কোলা। সে সময়ই তারা তাদের ডায়েট কোক এবং কোক জিরো সুগারের প্যাকেজিং পরিবর্তন করে। তাছাড়া, ডায়েট কোকেক স্বাদ বহুলাংশে সাধারণ কোকের মতো রাখতে কোকের রেসিপিতেও নতুন টুইস্ট এনেছে তারা।

গত বছর কোকা-কোলার সিইও জেমস কুইন্সি সিএনএন বিজনেসকে বলেন, "এটা আসলে সুপারমার্কেট এবং মুদি দোকানগুলোতে নিজেদের পণ্যকে টিকিয়ে রাখার জন্য জন্য এক ধরনের সংগ্রাম।

কোকের মধ্যেই কফি!

কোক সম্পর্কে মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরির আরেকটি উপায় হলো কোকের গতানুগতিক স্বাদকে পরিবর্তন করা। সে কারণেই কফির নতুন একটি ফ্লেভারে কোক বাজারজাত করতে যাচ্ছে কোকা-কোলা!

বছরখানেক আগেই কফি পাউডার দিয়ে তৈরি কোক বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। উত্তর আমেরিকার বাজারে প্রথম এর বিপণন শুরু হয়। এ প্রসঙ্গে কোকা-কোলা ট্রেডমার্ক এর ব্র্যান্ড ডিরেক্টর ব্র্যান্ডন স্ট্রিকল্যান্ড বলেন, "কফি ফ্লেভারের কোক বাজারে আনার পর ভোক্তাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম।"

ইতোমধ্যেই ডার্ক ব্লেন্ড, ভ্যানিলা এবং ক্যারামেল কফি ফ্লেভারে কোক বাজারজাত করেছে কোকা-কোলা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নতুন মোচা ফ্লেভারের কোকও যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোকের মতো কোমল পানীয়ের বাইরেও নতুন 'কোক এনার্জি' ড্রিংক বাজারে আনার চেষ্টা করেছিল কোকা-কোলা। ২০২০ সালে তারা উত্তর আমেরিকার বাজারে এই পণ্য নিয়ে আসে, কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা এটির উৎপাদন বন্ধ করে দেয়।

সূত্র: সিএনএন  

Related Topics

টপ নিউজ

কোকা-কোলা / ফ্লেভার / কফি / প্যাকেজিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net