Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
টেস্টি টিভি: এবার টিভিতেও পাবেন খাবারের স্বাদ!  

অফবিট

টিবিএস ডেস্ক
25 December, 2021, 01:20 pm
Last modified: 25 December, 2021, 01:28 pm

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

টেস্টি টিভি: এবার টিভিতেও পাবেন খাবারের স্বাদ!  

খাবারের ফ্লেভারযুক্ত এই প্রটোটাইপ লিকেবল টিভি স্ক্রিন তৈরির মাধ্যমে মাল্টি-সেন্সরি ভিউয়িং অভিজ্ঞতা পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে প্রযুক্তি।
টিবিএস ডেস্ক
25 December, 2021, 01:20 pm
Last modified: 25 December, 2021, 01:28 pm
ছবি: রয়টার্স

টিভি আমাদের কাছে স্রেফ একটি ডিভাইস হিসেবেই পরিচিত যা টেলিযোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু সেই টিভিই চেটে চেটে খাওয়া যায়, এমন অদ্ভুত কথা বললে লোকে আপনাকে পাগল ভাবার সম্ভাবনাই বেশি! তবে জাপানের এক অধ্যাপক সেই পাগলাটে চিন্তাকেই বাস্তবে রূপ দিয়েছেন, তৈরি করেছেন এমন এক টিভি যার মধ্যে আপনি পাবেন নানা ফ্লেভারের খাবারের স্বাদ!

খাবারের ফ্লেভারযুক্ত এই প্রটোটাইপ লিকেবল টিভি স্ক্রিন তৈরির মাধ্যমে মাল্টি-সেন্সরি ভিউয়িং অভিজ্ঞতা পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে প্রযুক্তি।

জাপানি অধ্যাপকের নির্মিত এই টিভির নাম 'টেস্ট দ্য টিভি'। একটি নির্দিষ্ট খাবারের স্বাদ আনতে ১০ ধরনের ফ্লেভারের ক্যানিস্টার মিলিয়ে স্প্রে করা হয় এখানে। এরপর ফ্লেভারের নমুনাটি সমতল টিভি স্ক্রিনের উপর একটি হাইজেনিক ফিল্ম হিসেবে বসিয়ে দেওয়া হয় যা দর্শকেরা এসে চেখে দেখতে পারেন।

মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা বলেন, কোভিড-১৯ মহামারির সময়কালে এ ধরনের প্রযুক্তির মাধ্যমে মানুষ বাইরের দুনিয়ায় সাথে আরও বেশি মিথস্ক্রিয়া করতে পারবে।

তিনি বলেন, "মানুষ যেন ঘরে বসেই অনেকটা রেস্টুরেন্টে খেতে খেতে টিভি দেখার অনুভূতি পায়, সে উদ্দেশ্যেই এই টিভি বানানো হয়েছে।"

অধ্যাপক মিয়াশিতা একাই নন, তার দলের আরও ৩০ জন শিক্ষার্থীর সবাই বিভিন্ন ফ্লেভারযুক্ত ডিভাইস তৈরি করেছেন। এসব ডিভাইসের মধ্যে এমন কাঁটাচামচও আছে যা খাবারকে আরও সুস্বাদু করে তোলে!

গত এক বছর ধরে এই টিটিটিভি প্রটোটাইপ তৈরি করেছেন অধ্যাপক মিয়াশিতা এবং এর বাণিজ্যিক সংস্করণ বানাতে গেলে খরচ পড়বে ১০০,০০০ ইয়েন (৮৭৫ ডলার), বাংলাদেশি মুদ্রায় যা ৭৫ হাজার টাকা।

এছাড়াও, স্প্রে প্রযুক্তির মাধ্যমে এক টুকরো টোস্টেড রুটির মধ্যেও কিভাবে পিজ্জা বা চকোলেটের স্বাদ আনা যায়, তেমন ডিভাইস তৈরির বিষয়ে বিভিন্ন কোম্পানির সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছেন মিয়াশিতা।

মিয়াশিতার উদ্ভাবনী চোখের স্বপ্ন এখানেই শেষ নয়। ভবিষ্যতে তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান যেখানে দুনিয়ার নানা প্রান্তের নানা স্বাদ ডাউনলোড করে উপভোগ করা যাবে, ঠিক যেমনটা গানের ক্ষেত্রে করি আমরা!

টিটিটিভি ঠিক কতটা কার্যকরী, গণমাধ্যমের সামনে তারই উদাহরণ দেখিয়েছেন মেইজি বিশ্ববিদ্যালয়য়ের জনৈক ছাত্রী। তিনি জানান যে তিনি চকোলেটের স্বাদ পেতে চান টিভিতে। কয়েকবার চেষ্টা করার পর একটি অটোমেটেড ভয়েস তার এই চাহিদার পুনরাবৃত্তি করে এবং প্লাস্টিক শিটের ওপর কিছু নমুনা স্প্রে করে দেওয়া হয়। ব্যস! পেয়ে গেলেন চকোলেটের স্বাদ!

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

টিভি / লিকেবল টিভি স্ক্রিন / জাপান / অধ্যাপক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net