Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
গাঁজা সেবনে হ্রাস পায় শুক্রাণুর সংখ্যা!

অফবিট

টিবিএস ডেস্ক
11 December, 2021, 07:30 pm
Last modified: 11 December, 2021, 09:04 pm

Related News

  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প
  • যুক্তরাষ্ট্রে এখন দৈনিক মদ্যপানকে ছাড়িয়ে গেছে গাঁজা সেবন: গবেষণা
  • গাঁজা বৈধ করায় জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষের আনন্দ উদযাপন, তবে ট্রেনে সেবন নিষিদ্ধ
  • গাঁজা সেবনের অনুমতি দিল জার্মানি, তবে আছে কিছু বাধ্যবাধকতা

গাঁজা সেবনে হ্রাস পায় শুক্রাণুর সংখ্যা!

ইউনিভার্সিটি অভ সাউথ অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা যায়, গাঁজাসেবী ও যারা গাঁজা সেবন করেন না, তাদের হাঁটার ধরনেও পার্থক্য রয়েছে।
টিবিএস ডেস্ক
11 December, 2021, 07:30 pm
Last modified: 11 December, 2021, 09:04 pm

চিকিৎসা ক্ষেত্রে গাঁজার নানা রকম ব্যবহার আছে। সম্প্রতি কানাডাও গাঁজা বৈধ করে দিয়েছে। তবে গাঁজার কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। গাঁজা সেবনের ফলে ক্ষতিকর প্রভাব পড়ে শুক্রাণুর সংখ্যা ও এর সজীবতার ওপর। আর এই প্রভাব থেকে যায় পরবর্তী প্রজন্মেও।

নতুন এক গবেষণায় দেখা গেছে, গাঁজাসেবনের ফলে ইঁদুরের শুক্রাণু সংখ্যা ও সজীবতা দুটোই হ্রাস পায়। এই প্রভাব বজায় থাকে ইঁদুরের পরবর্তী প্রজন্মেও। 

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি ইঁদুরের ওপর এই গবেষণা চালান। এই গবেষণায় ব্যবহার করা হয়েছে গাঁজার ধোঁয়া। যা মানুষের সেবন করা গাঁজার অনুরূপ।

ওই গবেষণায় কিছু ইঁদুরকে টানা দশ দিন নিয়ম করে তিন বেলা গাঁজার ধোঁয়া সেবন করানো হয়। আরেক দল ইঁদুরকে গাঁজা থেকে দূরে রাখা হয়। দশ দিন পর দুই দল ইঁদুরের শুক্রাণুর সংখ্যা তুলনা করে দেখা হয়। 

গবেষকরা দেখেন, গাঁজার ধোঁয়া সেবন করা ইঁদুরগুলোর শুক্রাণুর সংখ্যা ও সজীবতা উভয়ই কমে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ওসব ইঁদুরের ছানার ডিএনএও—যদিও ওগুলোকে গাঁজা সেবন করানো হয়নি।

ওই গবেষণায় মোট ৩০টি ইঁদুর ব্যবহার করা হয়। ১৫টি ইঁদুরকে গাঁজা সেবন করানো হয়েছে, আর ১৫টিকে গাঁজা সেবন করানো হয়নি।

এরপর গাঁজা সেবন করা পুরুষ ইঁদুরের সঙ্গে গাঁজা সেবন না-করা স্ত্রী ইঁদুরের প্রজনন ঘটানো হয়। এদের প্রজননের ফলে যেসব ছানা জন্মায়, ওগুলোর ডিএনএও ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়। 

প্রাসঙ্গিক আরও খবর পড়ুন: 

  • তীব্র গাঁজাবিদ্বেষ সত্ত্বেও ব্রিটিশরা কেন ভারতবর্ষে নিষিদ্ধ করতে পারেনি!
  • বড় হচ্ছে গাঁজার বাজার: উবার, সিগারেট, বিয়ার কোম্পানি বিলিয়ন ডলার নিয়ে হাজির
  • বক্সার থেকে গাঁজা ব্যবসায়ী, মাসে আয় সোয়া ৪ কোটি টাকা!
  • গাঁজাতে ধূমপানের ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

তবে তৃতীয় প্রজন্ম, অর্থাৎ গাঁজাখোর ইঁদুরের নাতি-নাতনিদের মধ্যে গাঁজার একই প্রভাব দেখা যায়নি। অর্থাৎ গাঁজার সরাসরি প্রভাব পড়ে দ্বিতীয় প্রজন্মের ওপর।

শুধু শুক্রাণুর সংখ্যাই নয়, গাঁজা সেবনের ফলে শুক্রাণুর সজীবতাও কমে যায়। 

ইউনিভার্সিটি অভ সাউথ অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা যায়, গাঁজাসেবী ও যারা গাঁজা সেবন করেন না, তাদের হাঁটার ধরনেও পার্থক্য রয়েছে।

গবেষকদের মতে, গত কয়েক দশকে বিভিন্ন কারণে প্রায় পুরুষদের শুক্রাণুর সংখ্যা ৫৯ শতাংশ কমেছে। মানসিক চাপ, শুক্রাশয়ের সমস্যা, বিভিন্ন যৌন রোগ, ডায়াবেটিস, ক্যান্সারসহ একাধিক কারণে শুক্রাণুর সংখ্যা কমে। এবার সেই তালিকায় যুক্ত হলো গঞ্জিকা সেবন। 

শুক্রাণুর সংখ্যা কমে গেলে সন্তানধারণে সমস্যা সৃষ্টি হয়।

  • সূত্র: ডেইলি মেইল
     
Related Topics

টপ নিউজ

গাঁজা চাষ / গাঁজা বৈধতা / গাঁজা শিল্প / গাঁজার চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প
  • যুক্তরাষ্ট্রে এখন দৈনিক মদ্যপানকে ছাড়িয়ে গেছে গাঁজা সেবন: গবেষণা
  • গাঁজা বৈধ করায় জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষের আনন্দ উদযাপন, তবে ট্রেনে সেবন নিষিদ্ধ
  • গাঁজা সেবনের অনুমতি দিল জার্মানি, তবে আছে কিছু বাধ্যবাধকতা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net