Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
যুক্তরাষ্ট্রে এখন দৈনিক মদ্যপানকে ছাড়িয়ে গেছে গাঁজা সেবন: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2024, 01:40 am
Last modified: 24 May, 2024, 01:43 pm

Related News

  • দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • হুথিদের লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর হামলা, সরাসরি হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

যুক্তরাষ্ট্রে এখন দৈনিক মদ্যপানকে ছাড়িয়ে গেছে গাঁজা সেবন: গবেষণা

জরিপে দেখা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজাসেবন করেন এমন মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৭৭ লাখ। এ সময় দৈনিক মদপানকারীর সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ। এ তথ্যানুসারে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো গাঁজাসেবীরা মদপানকারীদের টপকে গেছে।
টিবিএস ডেস্ক
24 May, 2024, 01:40 am
Last modified: 24 May, 2024, 01:43 pm
ছবি: রয়টার্স/মাইক ব্লেইক

মার্কিন যুক্তরাষ্ট্রে মদপানকারীদের থেকে গাঁজাসেবীর সংখ্যার বেশি। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই ওঠে এসেছে। খবর বিবিসি'র।  

চার দশক ধরে ন্যাশনাল সার্ভে অন ড্রাগ ইউজ অ্যান্ড হেলথের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অ্যাডিকশন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলে হয়েছে, আমেরিকানরা যারা প্রতিদিন গাঁজা সেবন করেন তাদের সংখ্যা, যারা প্রায়শই অ্যালকোহল পান করেন তাদের চেয়ে বেশি।

জরিপে দেখা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজাসেবন করেন এমন মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৭৭ লাখ। এ সময় দৈনিক মদপানকারীর সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ। এ তথ্যানুসারে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো গাঁজাসেবীরা মদপানকারীদের টপকে গেছে।

গবেষণায় আরও দেখা গেছে, ১৯৯২ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা ১৫ গুণ বেড়েছে।

১৯৯২ সালে, গাঁজাসেবীদের সংখ্যা ছিল এক মিলিয়ন থেকেও কম যা, ১৯৭৯ সালে গবেষণা শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। 

 ঔষধি গাঁজা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইও কেয়ারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. ব্রুক ওয়ার্স্টার বলেন, বিভিন্ন কারণে এর ব্যবহার বাড়লেও 'ট্যাবু সরিয়ে নেওয়ার' কারণে অনেক মানুষ প্রকাশ্যে মাদক সেবনের কথা জানিয়েছেন।

তিনি বিবিসিকে বলেন, 'জরিপে যতটা বোঝা যাচ্ছে প্রকৃত ব্যবহারের হারে ততটা পরিবর্তন হয়নি। লোকেরা এটি ব্যবহার করছে তা স্বীকার করতে ততটা ভয় বোধ করে না।'

যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্য ও এক জেলায় বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজাসেবনের অনুমতি আছে। এছাড়া ৩৮টি রাজ্যে ওষুধ হিসেবে গাজা ব্যবহারের বৈধতা রয়েছে।

ব্রুক আরও বলেন, গাঁজা আনুষ্ঠানিকভাবে বৈধ হওয়ায় এ শিল্প গত দুই দশক ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখন অনেক বয়স্ক, প্রাপ্তবয়স্করাও এটি ভোগ করছেন।' 

যদিও মার্কিন সরকার এখনও ফেডারেল পর্যায়ে গাঁজাকে বৈধ রাজি হয়নি। তবে বিচার বিভাগ সম্প্রতি হেরোইনের মতো লেভেল-১ ড্রাগ থেকে গাঁজাকে লেভেল-৩ ড্রাগে শ্রেণিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'গাঁজার ব্যাপারে আমাদের ব্যর্থ পদক্ষেপের কারণে বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।' 

ডা. ওয়ার্স্টারের মতে গাঁজা অন্যান্য মাদকের দিকে পরিচালিত করে এমন বিশ্বাস কয়েক দশকের চিকিৎসা গবেষণা দ্বারা সমর্থিত নয় এমন একটি ভুল ধারণা। বেশিরভাগ ব্যবহারকারী অন্য শক্তিশালী মাদকের দিকে অগ্রসর হন না। 

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অল্প বয়স্ক এবং যারা শক্তিশালী গাঁজা সেবন করেন তাদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

গাঁজা ব্যবহারের ব্যাধি অ্যালকোহল বা ওপিওয়েড-ব্যবহারের ব্যাধিগুলোর মতো অঙ্গ ক্ষতি বা মৃত্যুর কারণ হয় না, তবে এটি এখনও গুরুতর স্বাস্থ্য এবং সামাজিক সমস্যার কারণ হতে পারে যা কোনো ব্যক্তির জীবনমান এবং সুরক্ষাকে প্রভাবিত করে। 

ডা. ওয়ার্স্টার আরও বলেন, 'অতিরিক্ত সেবনকারীদের জন্য নির্দেশিকা এবং তদারকির প্রয়োজন রয়েছে।' 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গাঁজা বৈধতা / গাঁজা / মদ / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • হুথিদের লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর হামলা, সরাসরি হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net