Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পাম্পে পেট্রোল নেই, তাই বাইক ছেড়ে ঘোড়ায় চড়েই খাবার পৌঁছালেন ডেলিভারি বয়

অফবিট

হিন্দুস্তান টাইমস
04 January, 2024, 09:30 am
Last modified: 04 January, 2024, 04:42 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

পাম্পে পেট্রোল নেই, তাই বাইক ছেড়ে ঘোড়ায় চড়েই খাবার পৌঁছালেন ডেলিভারি বয়

হিন্দুস্তান টাইমস
04 January, 2024, 09:30 am
Last modified: 04 January, 2024, 04:42 pm

ঘোড়ায় চেপে খাবার দিতে যাচ্ছেন জোম্যাটোর ডেলিভারি বয়। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

দেশজুড়ে ট্রাকচালকদের ধর্মঘটের জেরে জ্বালানি সংকট দেখা দেয় ভারতের হায়দরাবাদে। এতে অনেক জায়গায় বন্ধ হয়ে পড়েছিল পেট্রোল পাম্প। আতঙ্ক ও আশঙ্কার জেরে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে লম্বা লাইন লাগতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। 

এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়লেন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জোম্যাটোর এক ডেলিভারি কর্মী। এই ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, জোম্যাটোর লোগো আঁকা লাল জ্যাকেট পরা এক যুবক ঘোড়ার পিঠে চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন। তার পিঠে খাবার বহন করার জোম্যাটোর হটব্যাগ। 

ভিডিয়োটি তোলা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া অঞ্চলে ইম্পেরিয়ল হোটেলের বিপরীতে। এদিকে উৎসুক পথচারীদের দিকে হাত নাড়তেও দেখা যায় ঘোড়ার পিঠে চেপে থাকা সেই যুবককে। 

এই ঘটনার ভিডিয়োটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এনডিটিভির সাংবাদিক উমা সুধীর। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় জোম্যাটো ডেলিভারি ঘোড়ার পিঠে চেপে গন্তব্যে যাচ্ছে। এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে চঞ্চলগুড়ায়। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাকচালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রোল পাম্পে লম্বা লাইন লাগছে। এরই ফল এই দৃশ্য।' 

When petrol bunks ran out of fuel in #Hyderabad, @zomato delivery arrived on horseback ... at Chanchalguda, next to Imperial Hotel... after long, long queues & closure of petrol pumps as a fallout of #TruckersStrike over #NewLaw on hit-and-run accidents @ndtv @ndtvindia pic.twitter.com/bYLT5BuvQh— Uma Sudhir (@umasudhir) January 3, 2024

ভিডিয়োতে ঘোড়ার পিঠে চেপে থাকা যুবককে রাস্তার পাশের একজনের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানেই তাকে বলতে শোনা যায়, পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছেন। 

ভিডিয়োতে আরও দেখা যায়, এক ব্যক্তি জোম্যাটোর ডেলিভারিম্যানকে জিজ্ঞেস করছেন যে তিনি ঘোড়ায় চেপে কেন যাচ্ছেন। জবাবে তিনি বলছেন, 'পেট্রোল পাইনি ভাই। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। অর্ডার পাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। তবে পেট্রোল না পেয়ে এই দশা।' 

উল্লেখ্য, ভারতের বিভিন্ন শহরের মতো হায়দরাবাদের বিভিন্ন পেট্রোল পাম্পেও মঙ্গলবার লম্বা লাইন পড়েছিল গাড়ির। পাম্প ছাড়িয়ে লাইন রাস্তায় এসে নেমেছিল।

Related Topics

টপ নিউজ

ভারত / খাবার ডেলিভারি / ডেলিভারি বয় / জোম্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net