Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ইইউ–ভারত উদ্যোগ, খসড়া নথিতে ইঙ্গিত

আন্তর্জাতিক

রয়টার্স
26 January, 2026, 07:30 pm
Last modified: 26 January, 2026, 07:32 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ইইউ–ভারত উদ্যোগ, খসড়া নথিতে ইঙ্গিত

এই নতুন অংশীদারিত্ব এমন এক সময়ে সামনে এলো, যখন ইউরোপ যুক্তরাষ্ট্র ও চীনের ওপর নির্ভরতা কমাতে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী হচ্ছে।
রয়টার্স
26 January, 2026, 07:30 pm
Last modified: 26 January, 2026, 07:32 pm
২৬ জানুয়ারি, ২০২৬; প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রাহমস ক্ষেপণাস্ত্র প্রদর্শণ করে ভারতের সেনাবাহিনী। ছবি: রয়টার্স

বার্তাসংস্থা রয়টার্সের দেখা একটি খসড়া নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব নথি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারত ইউরোপীয় প্রতিরক্ষা উদ্যোগগুলোতে ভারতের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখবে।

এই নতুন অংশীদারিত্ব এমন এক সময়ে সামনে এলো, যখন ইউরোপ যুক্তরাষ্ট্র ও চীনের ওপর নির্ভরতা কমাতে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী হচ্ছে।

খসড়া অংশীদারত্ব নথিতে বলা হয়েছে, "ইইউ ও ভারত তাদের নিজ নিজ প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে পরামর্শ করবে, যার মধ্যে প্রতিরক্ষা শিল্প–সম্পর্কিত বিষয়েও মতবিনিময় অন্তর্ভুক্ত থাকবে।" নথিটি আগামী মঙ্গলবার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, "যেসব ক্ষেত্রে পারস্পরিক আগ্রহ রয়েছে এবং নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য আছে, সেখানে নিজ নিজ আইনি কাঠামোর আলোকে প্রাসঙ্গিক ইইউ প্রতিরক্ষা উদ্যোগে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা—প্রয়োজন অনুযায়ী, অনুসন্ধান করা হবে।"

এই অংশীদারত্বের আওতায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে ইইউ ও ভারতের মধ্যে বার্ষিক সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, সাইবার ইস্যু এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা আরও জোরদার করার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

নথিতে বলা হয়, "বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকির ক্রমবর্ধমান জটিলতা, ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ইইউ ও ভারতের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সংলাপ ও সহযোগিতার প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলছে।"

এদিকে, মঙ্গলবারই ভারত ও ইইউ দীর্ঘদিন ধরে চলা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)–সংক্রান্ত আলোচনার সমাপ্তির ঘোষণাও দিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভারত / ইউরোপীয় ইউনিয়ন / প্রতিরক্ষা সহযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net