Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হেমিংওয়ের মতো চেহারা নিয়ে জড় হয়েছিলেন তারা সবাই, সেরা লুক-অ্যালাইক হলেন কে?

অফবিট

এপি
24 July, 2023, 12:00 pm
Last modified: 24 July, 2023, 12:17 pm

Related News

  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • চেহারা বিশ্লেষণ করে কি চাকরির জন্য উপযুক্ত প্রার্থী নির্ধারণ সম্ভব?
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন

হেমিংওয়ের মতো চেহারা নিয়ে জড় হয়েছিলেন তারা সবাই, সেরা লুক-অ্যালাইক হলেন কে?

বিজয়ী হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে গেরিট বলেন, “এটা আমার জীবনের সেরা জন্মদিন।” গেরিটের জন্মদিনও আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিনের (২১ জুলাই) মাত্র একদিন পরে। 
এপি
24 July, 2023, 12:00 pm
Last modified: 24 July, 2023, 12:17 pm
গত শনিবার গেরিট মার্শাল (মাঝে) হেমিংওয়ে লুক-অ্যালাইক প্রতিযোগিতায় বিজয়ী হন। ছবি: অ্যান্ডি নিউম্যান/ফ্লোরিডা কীস নিউজ ব্যুরো ভিয়া এপি

নিজের ৬৮তম জন্মদিনে অবশেষে 'হেমিংওয়ে লুক-অ্যালাইক' প্রতিযোগিতায় বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের উইজকনসিনের বাসিন্দা, সাদা চুল-সাদা দাড়ির এক বয়স্ক ভদ্রলোক গেরিট মার্শাল। কী ওয়েস্টে আর্নেস্ট হেমিংওয়ে ডেইজ উদযাপন- যা রবিবার শেষ হয়েছে; সেই আয়োজনের একটি প্রধান আকর্ষণ ছিল এই প্রতিযোগিতা।

নোবেলবিজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের সাথে বিজয়ী গেরিট মার্শালের চেহারার অদ্ভুত মিল! গেরিট মার্শাল ম্যাডিসনের একজন অবসরপ্রাপ্ত টেলিভিশন ব্রডকাস্টার। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ট্রফিসহ তিনি তা উদযাপন করেছেন স্লোপি জো'স বার-এ। ১৯৩০'র দশকে হেমিংওয়ে যখন কী ওয়েস্টে থাকতেন, তখন এই বারটি ছিল তার আড্ডা দেওয়ার অন্যতম জায়গা।

এদিকে বিজয়ী হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে গেরিট বলেন, "এটা আমার জীবনের সেরা জন্মদিন।" গেরিটের জন্মদিনও আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিনের (২১ জুলাই) মাত্র একদিন পরে। 

একজন কালজয়ী লেখকের চেহারার কাছাকাছি চেহারা নিয়ে গেরিট মোট ১১ বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং ১১তম বারের চেষ্টায় সফল হয়েছেন। প্রতিযোগিতার প্রাথমিক দুটি রাউন্ডে ১৪০ জনকে পেছনে ফেলে অবশেষে শনিবার ফাইনালে গিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

আর্নেস্ট হেমিংওয়ে। ছবি: হেমিংওয়ে হোম

ক্রীড়াবিদদের পোশাক পরা প্রতিযোগিরা 'পাপা' হেমিংওয়ের বেশে স্লো জো'স-এ প্যারেড করেছেন বিচারকদের সামনে। গেরিট জানান, হেমিংওয়ের সাথে শুধু চেহারার মিলই নয়, আরও কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া গেছে তার মধ্যে এবং তিনি নন-ফিকশন ও শর্ট ফিকশন, দুটোই লিখেছেন।

"আমিও হেমিংওয়ের মত আউটডোরে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করি, আমি মাছ ধরতেও ভীষণ পছন্দ করি", বলেন গেরিট মার্শাল। তবে তিনি রসিকতা করে বলেন, যদিও হেমিংওয়ে চারটি বিয়ে করলেও গেরিট নিজে তা করতে পারেননি।

"আমার শুধুমাত্র একজন স্ত্রী, কিন্তু তাতে কিছু যায় আসে না… সে-ই আমার জন্য যথেষ্ট", বলেন তিনি।

এই প্রতিযোগিতা এবং উৎসবের অন্যান্য ইভেন্টের মতো, লুক-অ্যালাইক প্রতিযোগিতারও মূল উদ্দেশ্য কীস এর শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহ করা। হেমিংওয়ে লুক-অ্যালাইক সোসাইটির সভাপতি ডেভিড ডগলাস বলেন, তারা আনুমানিক ১ লাখ ২৫ হাজার ডলার সংগ্রহ করেছেন এবছরের উৎসব থেকে।

হেমিংওয়ে ডেইজ- এর মাধ্যমে নোবেল বিজয়ী এই সাহিত্যিকের লাইফস্টাইল ও সাহিত্যকর্মের প্রতি সম্মান জানানো হয়। ১৯৩১ থেকে ১৯৩৯ সালের মধ্যে কী ওয়েস্টে থাকার সময়টাতেই তিনি 'ফর হুম দ্য বেল টোলস' এবং 'টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট' এর মতো বিখ্যাত বইগুলো লিখেছেন।'
 

Related Topics

টপ নিউজ

আর্নেস্ট হেমিংওয়ে / লুক-অ্যালাইক / প্রতিযোগিতা / চেহারা / মিল-অমিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • চেহারা বিশ্লেষণ করে কি চাকরির জন্য উপযুক্ত প্রার্থী নির্ধারণ সম্ভব?
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net