Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
নীল সাগরকে ‘লোহিত সাগর’ বানিয়ে ফেলল বিয়ার কারখানা

অফবিট

ব্লুমবার্গ
27 June, 2023, 05:25 pm
Last modified: 27 June, 2023, 05:36 pm

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা

নীল সাগরকে ‘লোহিত সাগর’ বানিয়ে ফেলল বিয়ার কারখানা

জাপানের ওকিনাওয়া দ্বীপের নাগো শহরের একটি বিয়ার কারখানায় ফুটো তৈরি হওয়ার পর প্রোপিলিন গ্লাইকল নামক এক ধরনের রাসায়নিক পদার্থ পানিতে মিশে এ বিপত্তির সৃষ্টি করেছে।
ব্লুমবার্গ
27 June, 2023, 05:25 pm
Last modified: 27 June, 2023, 05:36 pm
নাগো শহরের একটি বন্দর। ২৭ জুন। ছবি: দ্য রিকিউ শিম্পো

পুরোপুরি লোহিত সাগর, কিন্তু আপনি লোহিত সাগর বললে যে সমুদ্রকে বুঝবেন তা নয়। মঙ্গলবার (২৭ জুন) সকালে জাপানের ওকিনাওয়া দ্বীপের নাগো শহরের বাসিন্দারা ঘুম থেকে উঠে 'লোহিত সাগর' দর্শনের সৌভাগ্য লাভ করলেন।

এর আগে সমুদ্রের যে অংশের পানি ঝকঝকে নীল ছিল, সেটিই হুট করে টকটকে লাল হয়ে গিয়েছে। আর এ দৃশ্যপটের অবতারণার জন্য দায়ী স্থানীয় একটি বিয়ার কারখানা।

অরিয়ন ব্রুয়ারিজ লিমিটেড-এর মালিকানাধীন একটি বিয়ার কারখানায় ফুটো তৈরি হলে এ বিপত্তি বাঁধে। কারখানার বিয়ার তৈরির বিভিন্ন যন্ত্রপাতির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত রাসায়নিক কুলেন্ট বেরিয়ে গিয়ে পাশের একটি নদীতে পড়ে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে নাগো নদীর পানি টকটকে লাল রং ধারণ করেছে। এমনিতে এ নদীর পানি টলটলে পরিষ্কার।

今の
名護漁港⚓️
海が紅色に染まった?#名護漁港#沖縄旅行#沖縄観光#猫 pic.twitter.com/ZFBt2UcLgS— sakuratomomo (@23sakuratomomo) June 27, 2023

অরিয়ন ব্রুয়ারি পানির রংয়ের এমন পরিবর্তনের জন্য কারখানায় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ প্রোপিলিন গ্লাইকলকে দায়ী করেছে।

এ ঘটনায় অবশ্য দুঃখপ্রকাশ করেছে কোম্পানিটি। জানিয়েছে, এমন ঘটনা যাতে আর না হয়, তার ব্যবস্থা নেবে এটি। স্থানীয় সময় সকালে ওই নিঃসরণ বন্ধ করে কারখানাটি।

দ্য ওকিনাওয়া টাইমস সংবাদপত্রে বেনামি একজন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনার ফলে 'পরিবেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না'।

প্রোপিলিন গ্লাইকল খাদ্যে অ্যাডিটিভ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া ঔষধ ও কসমেটিক শিল্পেও এর ব্যবহার রয়েছে।

ইউএস এজেন্সি ফর টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রি-এর তথ্য অনুযায়ী এ রাসায়নিক উপাদানটি 'সাধারণত নিরাপদ হিসেবে স্বীকৃত'।

Related Topics

টপ নিউজ

জাপান / বিয়ার / পানি / সমুদ্র / ওকিনাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net