Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
হিমালয়ে পাওয়া বিড়ালই কি বিরল ‘গ্র্যাম্পি ক্যাট'!

অফবিট

টিবিএস ডেস্ক
03 February, 2023, 11:50 am
Last modified: 03 February, 2023, 12:04 pm

Related News

  • ভবিষ্যতের বিড়াল দেখতে কেমন হবে?
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • ‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ

হিমালয়ে পাওয়া বিড়ালই কি বিরল ‘গ্র্যাম্পি ক্যাট'!

নেপালের মাউন্ট এভারেস্টের দক্ষিণ পাশে থাকা সাগরমাথা জাতীয় উদ্যানে একটি এক মাসব্যাপী অভিযান চালানো হয়। সেই অভিযানের সময়ে খুঁজে পাওয়া যায় এই বিরল বিড়ালটিকে।
টিবিএস ডেস্ক
03 February, 2023, 11:50 am
Last modified: 03 February, 2023, 12:04 pm
সূত্র: আর্থ.কম

প্যালাস'স ক্যাট নামে পরিচিত বিরল এবং স্বল্পপরিচিত বিড়ালটির ডিএনএ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মাইল উপরে মাউন্ট এভারেস্ট পর্বতে বাস করে।

পরিবেশের বিভিন্ন প্রজাতির নমুনা সংগ্রহের লক্ষ্যে নেপালের মাউন্ট এভারেস্টের দক্ষিণ পাশে থাকা সাগরমাথা জাতীয় উদ্যানে একটি এক মাসব্যাপী অভিযান চালানো হয়। সেই অভিযানের সময়ে খুঁজে পাওয়া যায় এই বিরল বিড়ালটিকে।

সমুদ্রপৃষ্ঠ থেকে যথাক্রমে ১৬,৭৬৫ ফুট এবং ১৭,০২৭ ফুট উপরে থাকা দুইটি পৃথক জায়গা থেকে বিড়াল উদ্ধার করে নিশ্চিত হওয়া যায় যে, এলাকাটিতে প্যালাস'স ক্যাট রয়েছে।

বিড়ালটির বৈজ্ঞানিক নাম ওটোকোলোবাস মানুল; ছবি: বিবিসি

বিখ্যাত ইন্টারনেট মিম 'গ্রাম্পি ক্যাট'-এরও আগে 'অরিজিনাল গ্র্যাম্পি ক্যাট' হিসেবে পরিচিত এই বিড়ালের বৈজ্ঞানিক নাম ওটোকোলোবাস মানুল। পৃথিবীর বুনো বিড়ালগুলোর মধ্যে অন্যতম সুন্দর হিসেবে ধরা হয় এটিকে। পর্বতে তুখোড়ভাবে টিকে থাকা এই বিড়ালগুলোকে মূলত এশিয়ার উঁচু অঞ্চলগুলোতে পাওয়া যায়। বেঁচে থাকার জন্য ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে এটি।

প্রাণীটির ওপর গবেষণায় দেখা যায়, এটি পাইকা (ইঁদুরাকৃতির ছোট প্রাণী) এবং মাউন্টেইন উইজেল খেয়ে বেঁচে থাকে। এটি বিজ্ঞানীদেরকে আনন্দিত করে তোলে, কারণ এই দুইটি প্রাণীও যে ইউনেস্কো ঘোষিত প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানটিতে থাকে, তা অজানা ছিল।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির জুওলজিক্যাল হেলথ প্রোগ্রামের ড. ট্রেসি সিমন ২০১৯ সালে হওয়া অভিযানটির নেতা ছিলেন। তিনি জানান, "পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় এই বিরল এবং অসাধারণ প্রজাতিকে আবিষ্কার করা অসাধারণ একটি ব্যাপার। প্রায় চার সপ্তাহের অভিযানটি কেবল আমাদের দলের জন্যই নয়, বরং বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্যও অত্যন্ত ফলপ্রসূ ছিল। এভারেস্টে প্যালাস বিড়ালের আবিষ্কার এই উঁচু আলপাইন বাস্তুতন্ত্রের সমৃদ্ধ জীববৈচিত্র্য সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। তাছাড়া নেপালের পূর্ব অংশেও যে প্রজাতিটি টিকে রয়েছে তাও জানা যায়।"

২০১৯ সাল পর্যন্ত এই উদ্যানটিতে প্যালাস'স ক্যাটের অস্তিত্ব আবিষ্কার করা যায়নি। তবে নতুন গবেষণা থেকে দেখা যায়, কীভাবে কনজার্ভেশন জেনেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্যামপ্লিং প্যালাস ক্যাটের মতো বিরল প্রজাতি আবিষ্কার ও গবেষণার একটি শক্তিশালী পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আইইউসিএন এই প্রজাতিটিকে তেমন বিলুপ্তের আশঙ্কা নেই এমন প্রজাতি হিসেবেই শ্রেণীবদ্ধ করেছে। ছোট বুনো বিড়াল প্রজাতির হাতেগোনা কিছু প্রজাতির মধ্যে এটি একটি, যেটির বিলুপ্তির আশঙ্কা নেই। বুনো বিড়াল সংরক্ষণের জন্য অর্থের সামান্য অংশই ছোট বুনো বিড়ালগুলো পায়, যেখানে চিতা, বাঘ বা সিংহের মতো বিগ ক্যাটগুলো বিশাল অংশ পেয়ে থাকে। 

ক্যামেরা ট্র্যাপ জরিপ এবং স্ক্যাট নমুনার মাধ্যমে করা ভবিষ্যৎ গবেষণা সাগরমাথা জাতীয় উদ্যানে প্যালাস'স ক্যাটের জনসংখ্যা, পরিসর, ঘনত্ব এবং খাবারকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে।

ছবি: দ্য জাপান নিউজ

ন্যাশনাল জিওগ্রাফিকের পৃষ্ঠপোষকতা পাওয়া গবেষণা দলটিতে আটটি দেশের সদস্য ছিলেন। এছাড়াও ১৭ জন নেপালি বিজ্ঞানী তাদের দেশের উঁচু পরিবেশের পরিবর্তনকে আরও ভালোভাবে বোঝার জন্য জীববিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, ভূতত্ত্ব, ম্যাপিং এবং  গ্লেসিওলজি সম্পর্কিত গবেষণা পরিচালনা করেছেন।


সূত্র: আর্থ.কম

Related Topics

টপ নিউজ

বিড়াল / গ্রাম্পি ক্যাট / প্যালাস'স ক্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ভবিষ্যতের বিড়াল দেখতে কেমন হবে?
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • ‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net