Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রেকর্ড ৩০ হাজার ডলারে বিক্রি হলো ১৭৮০ সালে তৈরি বিশ্বের সবচেয়ে প্রাচীন হেয়ারউড বারবাডোস রাম

অফবিট

টিবিএস ডেস্ক
10 January, 2023, 08:40 pm
Last modified: 10 January, 2023, 08:52 pm

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন

রেকর্ড ৩০ হাজার ডলারে বিক্রি হলো ১৭৮০ সালে তৈরি বিশ্বের সবচেয়ে প্রাচীন হেয়ারউড বারবাডোস রাম

১৯ শতকের শুরুর দিকে এ রাম বারবাডোসে তৈরি করে পরে যুক্তরাজ্যে জাহাজে করে পাঠানো হয়। এরপর হেয়ারউডের প্রথম আর্লের অনুরোধে এসব রাম বোতলজাত করে ইয়র্কের ওল্ডফিল্ডস নামক একটি প্রতিষ্ঠান।
টিবিএস ডেস্ক
10 January, 2023, 08:40 pm
Last modified: 10 January, 2023, 08:52 pm
২০১১ সালে যুক্তরাজ্যের লিডসে হেয়ারহাউড হাউজের বেজমেন্টে বহু আগে লুকোনো ৫৯টি হেয়ারউড বারবাডোস রামের বোতল পাওয়া যায়। ছবি: ইয়ান বুরেল/ফেসবুক

১৭৮০ সালে তৈরি করা হেয়ারউড বারবাডোস রামের একটি বোতল নিলামে রেকর্ড ২৯,৯৯৯ ডলারে (প্রায় ৩১ লাখ ৫৩ হাজার টাকা) বিক্রি হয়েছে। এটি কিনেছেন সুইজারল্যান্ডের একজন সংগ্রাহক। খবর রাম রেইডার্স-এর।

এ রামটি বিশ্বের সবচেয়ে পুরোনো রাম। যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ওল্ড লিকার ইঙ্ক এটি বিক্রি করেছে।

তবে এমনিতে বিশ্বের সবচেয়ে দামি রামটি হচ্ছে ১৯৪৯ সালে তৈরি করা জে. রে অ্যান্ড নেফিউ। এটি বিক্রি হয় ৫৪ হাজার ডলারে।

২০১১ সালে যুক্তরাজ্যের লিডসে হেয়ারহাউড হাউজের বেজমেন্টে বহু আগে লুকোনো ৫৯টি রামের বোতল পাওয়া যায়। ধারণা করা হয়, এগুলো ১৭৮০ সালে পাতিত করা হয়েছিল।

১৭৮০ হেয়ারউড বারবাডোস। ছবি: ওল্ড লিকার ইঙ্ক

১৯ শতকের শুরুর দিকে এ রাম বারবাডোসে তৈরি করে পরে যুক্তরাজ্যে জাহাজে করে পাঠানো হয়। এরপর হেয়ারউডের প্রথম আর্লের অনুরোধে এসব রাম বোতলজাত করে ইয়র্কের ওল্ডফিল্ডস নামক একটি প্রতিষ্ঠান।

খুঁজে পাওয়া ৫৯টি বোতলের মধ্যে ২৮টি ছিল ডার্ক রাম আর ৩১টি লাইট রাম।

এর আগে ২০১৮ সালে সুপ্রাচীন এ রামের স্বাদ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তখন রামবিষয়ক বিভিন্ন ব্লগসাইটের লেখক ও রাম বিশেষজ্ঞরা এ হেয়ারউড বারবাডোস রামের স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

বলা বাহুল্য, সুইজারল্যান্ডের যে সংগ্রাহক বর্তমানে এর মালিক, তার সংগ্রহের অন্যতম ঈর্ষণীয় রাম হবে ১৭৮০ হেয়ারউড বারবাডোসের বোতলটি।

Related Topics

টপ নিউজ

রাম / মদ / হেয়ারউড বারবাডোস / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net