Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
১,০০০ বছর পর মৃত্যু উপত্যকায় বন্যা!

অফবিট

টিবিএস ডেস্ক
11 August, 2022, 11:30 am
Last modified: 11 August, 2022, 11:42 am

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১,০০০ বছর পর মৃত্যু উপত্যকায় বন্যা!

শুক্রবার মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতেই বানের জলে ভাসলো ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা। আবহাওয়াবিদ এবং স্থানীয় কর্মকর্তারা তুমুল বৃষ্টি-বন্যার এই বিপর্যয়কে ‘১,০০০ বছরে একবার হওয়া ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
টিবিএস ডেস্ক
11 August, 2022, 11:30 am
Last modified: 11 August, 2022, 11:42 am
ছবি: দ্য গার্ডিয়ান

গত ১০০ বছরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলোর তালিকায় নাম করে নিয়েছে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত বিশ্বের শুষ্কতম অঞ্চলটি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবেই পরিচিত। সম্প্রতি রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে উষ্ণ এ উপত্যকায়। আবহাওয়াবিদ এবং স্থানীয় কর্মকর্তারা তুমুল বৃষ্টি-বন্যার এই বিপর্যয়কে '১,০০০ বছরে একবার হওয়া ঘটনা' হিসেবে আখ্যা দিয়েছেন।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্ব রেকর্ড গড়েছিল। সেন্টিগ্রেডের হিসাবে যেটি প্রায় ৫৪ ডিগ্রি! বিশ্বের উষ্ণতম সেই স্থানে এবার দেখা দিল বন্যা। গত ১,০০০ বছরে চতুর্থ বার বন্যার দেখা মিললো ডেথ ভ্যালিতে। তবে পানির পরিমাণ ও ভয়াবহতার দিক দিয়ে এবারেরটিই সর্বোচ্চ। শুক্রবার মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতেই বানের জলে ভাসলো ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা। নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরজুড়ে গড়ে এখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার প্রায় ৭৫ ভাগ এবার কেবল একদিনেই হয়ে গেছে।

গত ৮৬ বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো বৃষ্টি হল ডেথ ভ্যালিতে। গেল শতাব্দীতে দুইবার, ১৯৩৬ এবং ১৯৮৮ সালে বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা। আর এবার একেবারে বন্যার পানিতে ভাসলো পৃথিবীর উষ্ণতম স্থান। প্রাকৃতিক এ বিপর্যয়ের ফলে গত কয়েক দিনে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেরতে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন। পানিতে ভেসে গেছে রাস্তাঘাট এবং বেশ কিছু যানবাহন। পুরো এলাকা কাদা-পানিতে ভরে যাওয়ায় উদ্ধারের কাজেও দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

ডেথ ভ্যালি / মৃত্যু উপত্যকা / ক্যালিফোর্নিয়া / বন্যা / প্রাকৃতিক বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net