Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
৯০০-র বেশি ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দেওয়ার ইতিহাস আছে চীনের!

অফবিট

টিবিএস ডেস্ক
03 August, 2022, 01:45 pm
Last modified: 03 August, 2022, 02:14 pm

Related News

  • সৌদি-ইরান চুক্তিতে বাণিজ্য, জ্বালানি, আর্থিক ও নৌ-শক্তিতে লাভবান হবে মধ্যস্থতাকারী চীন
  • তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 
  • ‘উসকানিমূলক’ তাইওয়ান সফরের জন্য পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
  • তাইওয়ানে পেলোসি, কীভাবে প্রতিক্রিয়া জানাবে চীন?

৯০০-র বেশি ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দেওয়ার ইতিহাস আছে চীনের!

এর আগেও চীনারা বহুবার ‘ফাইনাল ওয়ার্নিং’ দিয়ে মার্কিনিদের শেষবারের মতো সতর্ক করেছে। কিন্তু চীন নাকি যত গর্জে তত বর্ষে না! এমনকি রুশ ভাষায় বিদ্রুপাত্মক একটি প্রবাদই আছে যার অর্থ ‘চীনের শেষ সতর্কতা’।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 01:45 pm
Last modified: 03 August, 2022, 02:14 pm
গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আগুন নিয়ে খেলতে সতর্ক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। চীন ইতোমধ্যেই পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাইওয়ান ঘিরে সামরিক মহড়ার আয়োজন দেখে চীন কখন যুদ্ধ ঘোষণা করে বসে সেই চিন্তায় অনেকের রাতের ঘুমও হারাম হয়ে গেছে।

কিন্তু আসলেই কি চীন আক্রমণ করে বসবে? সেটা অবশ্য এখনই বলা সম্ভব নয়। তবে চীন যে এবারই প্রথম হুমকি-ধামকি দিচ্ছে তা কিন্তু না। এর আগেও চীনারা বহুবার 'ফাইনাল ওয়ার্নিং' বা 'চূড়ান্ত হুঁশিয়ারি' জারি করেছে। কিন্তু চীন দেশ নাকি যতটা গর্জে ততটা বর্ষে না!

এগুলো অবশ্য পশ্চিমাদের কথা নয়, বরং চীনাদের বর্তমান মিত্র রুশরাই এমনটা বলে থাকে। এমনকি রুশ ভাষায় একটি প্রবাদই আছে যার অর্থ 'চীনের শেষ সতর্কতা'।

বিদ্রুপাত্মক এই প্রবাদের জন্ম অবশ্য সাবেক সোভিয়েত ইউনিয়নে। সাধারণত কোনো হুমকি বা সতর্কতা যার কোনো পরিণতি নেই, তা বোঝাতেই এই প্রবাদ ব্যবহার করা হয়ে থাকে।

১৯৫০ ও ৬০-এর দশকে তাইওয়ান ইস্যুতে মার্কিন-চীন উত্তেজনার সময়ে এই প্রবাদের সূচনা।

চীন তাদের প্রথম শেষ সতর্কতা জারি করে ১৯৫৮ সালের ৭ সেপ্টেম্বর। সেসময়ও তাইওয়ান সংকট চলাকালে যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করে চীন। যুক্তরাষ্ট্র তখন চীন নিয়ন্ত্রিত সমুদ্রসীমায় সামরিক বিমান উড়ায়। পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এ ধরনের যত ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রেই চীন কূটনৈতিকভাবে 'শেষ সতর্কতা' জারি করে।

১৯৬৪ সাল পর্যন্ত চীনের তরফ থেকে এ ধরনের ৯০০টির বেশি 'ফাইনাল ওয়ার্নিং' জারি করা হয়!

সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরেও প্রবাদটি সোভিয়েত ভেঙে গড়ে ওঠা দেশগুলোতে প্রবাদ হিসেবে রয়ে গেছে। এস্তোনিয়াতে প্রবাদটি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এখন অবশ্য রুশ প্রবাদটির সঙ্গে আর রাজনীতির সম্পর্ক নেই। এমনকি যুক্তরাষ্ট্র বা খোদ চীনকে উদ্দেশ্য করেও এই প্রবাদ আর ব্যবহৃত হয় না। বরং প্রবাদটি স্রেফ নিষ্ফল আস্ফালনই নির্দেশ করে।  

তাছাড়া চীনও এখন আর আগের অবস্থানে নেই। তাদের সামরিক সক্ষমতাও বহুগুণে বেড়েছে। আর তাই চীনের এবারকার সতর্কবার্তা নিছক ঠাট্টা হিসেবে নেওয়া বোধহয় ঠিক হবে না। কে বলতে পারে এটা আদতেই হয়তো চীনের শেষ 'ফাইনাল ওয়ার্নিং'!


 

  • সূত্র: এয়ারওয়্যার ডট আরইউ ও ভকরুগসভেতা

Related Topics

টপ নিউজ

রুশ প্রবাদ / রুশ কৌতুক / চীন--তাইওয়ান / পেলোসির তাইওয়ান ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সৌদি-ইরান চুক্তিতে বাণিজ্য, জ্বালানি, আর্থিক ও নৌ-শক্তিতে লাভবান হবে মধ্যস্থতাকারী চীন
  • তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 
  • ‘উসকানিমূলক’ তাইওয়ান সফরের জন্য পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
  • তাইওয়ানে পেলোসি, কীভাবে প্রতিক্রিয়া জানাবে চীন?

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net