Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
‘উসকানিমূলক’ তাইওয়ান সফরের জন্য পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 August, 2022, 06:20 pm
Last modified: 05 August, 2022, 06:25 pm

Related News

  • ভুল পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে আটকে থাকতে হলো মেসিকে!
  • চীনা গণতন্ত্র, মাওয়ের পর সর্বোচ্চ উচ্চতায় প্রেসিডেন্ট শি
  • তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 
  • পেলোসির অবিবেচকের মতো তাইওয়ান সফরের ক্ষতি মানতেই হবে
  • তাইওয়ান ছেড়েছেন পেলোসি

‘উসকানিমূলক’ তাইওয়ান সফরের জন্য পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।
টিবিএস ডেস্ক
05 August, 2022, 06:20 pm
Last modified: 05 August, 2022, 06:25 pm
ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অভ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার এ ঘোষণা দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'চীনের গভীর উদ্বেগ ও দৃঢ় বিরোধিতা সত্ত্বেও পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। পাশাপাশি এক-চীন নীতিকে পদদলিত করে তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলেছেন।'

এসব কারণে পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলে জানায় বেইজিং। তবে কারা কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন এবং থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে পেলোসির তাইওয়ান সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আসছিল চীন। কিন্তু এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন পেলোসি। তার সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

গত কয়েক বছরে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 

এছাড়া পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। তাইওয়ানে বালু রপ্তানিও বন্ধ করে দিয়েছে বেইজিং।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

পেলোসি / পেলোসির তাইওয়ান ভ্রমণ / চীন ও তাইওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ভুল পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে আটকে থাকতে হলো মেসিকে!
  • চীনা গণতন্ত্র, মাওয়ের পর সর্বোচ্চ উচ্চতায় প্রেসিডেন্ট শি
  • তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 
  • পেলোসির অবিবেচকের মতো তাইওয়ান সফরের ক্ষতি মানতেই হবে
  • তাইওয়ান ছেড়েছেন পেলোসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net