Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 August, 2022, 02:15 pm
Last modified: 08 August, 2022, 02:40 pm

Related News

  • তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ
  • ‘কঠোর শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
  • রাশিয়া, চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: হেনরি কিসিঞ্জার
  • চীন-তাইওয়ান সম্পর্কের বেড়াজাল এবং চলমান উৎকণ্ঠা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ, যৌথ সহযোগিতা বন্ধের ঘোষণা দিলো চীন

তাইওয়ানকে ঘিরে ফের বেইজিংয়ের সামরিক মহড়া 

তাইওয়ানের অভিযোগ, এই মহড়া আসলে দ্বীপরাষ্ট্রটিকে দখলের প্রস্তুতি হিসাবে ব্যবহার করছে চীন।
টিবিএস ডেস্ক
08 August, 2022, 02:15 pm
Last modified: 08 August, 2022, 02:40 pm

তাইওয়ানের চারপাশ ঘিরে ফের বড় আকারের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী; এর আগে গতকাল রোববারই তাদের পূর্বঘোষিত লাইভ গোলাবর্ষণের মহড়া শেষ হয়। 

চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মতে, এবারের মহড়ায় তারা সাবমেরিনবিরোধী কৌশল এবং সমুদ্র অভিযানের অনুশীলন করবে।

আগের চার দিনব্যাপী মহড়াটি ছিল মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া।

অভিযোগ করে তাইওয়ান বলছে, এই মহড়া আসলে দ্বীপরাষ্ট্রটিকে দখলের প্রস্তুতি হিসাবে ব্যবহার করছে চীন।

সোমবার তাইওয়ান জানায়, মহড়া চলাকালীন এখন পর্যন্ত চীনা এয়ারক্রাফট ও জাহাজ তার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি।

আরও পড়ুন- চীন-তাইওয়ান: সহজপাঠ

এদিকে অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র এই মহড়ার নিন্দা করেছে। তারা বলছে, এর উদ্দেশ্য হলো মূল ভূখণ্ড এবং দ্বীপের মধ্যে ১৮০ কিলোমিটার প্রশস্ত (১১০ মাইল) তাইওয়ান প্রণালীর ভারসাম্য বা স্থিতাবস্থা নষ্ট করা।

ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়া স্বরূপ জলবায়ু পরিবর্তন সহ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহায়তা বন্ধ করার জন্যও ওয়াশিংটন বেইজিংয়ের সমালোচনা করেছে।

তাইওয়ানকে চীন নিজের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। চীনের মতে, তাইওয়ান শেষ পর্যন্ত বেইজিংয়ের নিয়ন্ত্রণে থাকবে।

বিশ্বনেতাদের তাইওয়ানকে স্বীকৃতির যেকোন ইঙ্গিত চীনকে ক্ষুব্ধ করে তোলে।

কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ হিসেবেই দেখে। তার নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারপ্রধান রয়েছে।

নতুন মহড়া কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে শুরু করবে বলে জানিয়েছে চীন।

চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, পীত সাগরে মহড়া চলবে এ মাসের মাঝামাঝি পর্যন্ত।  

  • সূত্র- বিবিসি
     
Related Topics

টপ নিউজ

চীন-তাইওয়ান / পেলোসির তাইওয়ান ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ
  • ‘কঠোর শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
  • রাশিয়া, চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: হেনরি কিসিঞ্জার
  • চীন-তাইওয়ান সম্পর্কের বেড়াজাল এবং চলমান উৎকণ্ঠা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ, যৌথ সহযোগিতা বন্ধের ঘোষণা দিলো চীন

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net