Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ, যৌথ সহযোগিতা বন্ধের ঘোষণা দিলো চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 August, 2022, 10:00 am
Last modified: 06 August, 2022, 10:18 am

Related News

  • তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ
  • মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি-এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
  • যুক্তরাষ্ট্র সম্মান দেখালে আলোচনায় আপত্তি নেই চীনের, একজন প্রধান মুখপাত্র চায় বেইজিং
  • ‘কঠোর শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
  • যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ, যৌথ সহযোগিতা বন্ধের ঘোষণা দিলো চীন

চীনের দৃঢ় বিরোধিতাকে উপেক্ষা করে মার্কিন প্রতিনিধিদলের তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
06 August, 2022, 10:00 am
Last modified: 06 August, 2022, 10:18 am

মার্কিন কংগ্রেসের সিনিয়র ডেমোক্রেট ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় প্রচেষ্টাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধ করছে চীন। 

সেইসঙ্গে, পেলোসি এবং তার পরিবারের ওপর নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে দেশটি। কূটনৈতিক এই সফরকে তাইওয়ানের সার্বভৌমত্বের দাবির প্রতি চ্যালেঞ্জ হিসেবে দাবি করে এসব সিদ্ধান্তের কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

তবে, স্ব-শাসিত দ্বীপ তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে নিজেকে আলাদা বলেই মনে করে। 

শুক্রবার (৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃততে বলা হয়েছে, মার্কিন ও চীনা প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে সংলাপ, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়া সংক্রান্ত আলোচনা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহযোগিতা স্থগিত করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে চীন ও যুক্তরাষ্ট্র। কার্বন নির্গমন কমাতে গেল বছর গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরিভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছিল চীন। 

অবৈধ মাদক ব্যবসাসহ সন্ত্রাস দমনেও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে চীন-যুক্তরাষ্ট্র। তবে মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে সহযোগিতার এসব ক্ষেত্র হুমকির মুখে পড়েছে। 

চীনের বিবৃতিতে জানানো হয়েছে, সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কারণ পেলোসির তাইওয়ান সফর। চীনের দৃঢ় বিরোধিতাতে উপেক্ষা করে তাইওয়ান সফর করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া, পেলোসি এবং তার প্রতিনিধিদলের বিরুদ্ধে এই অঞ্চলের শান্তি বিনষ্টে 'ভয়াবহ উসকানি' দেওয়ারও অভিযোগ এনেছে চীন। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

চীন-তাইওয়ান / চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা / ন্যান্সি পেলোসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ
  • মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি-এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
  • যুক্তরাষ্ট্র সম্মান দেখালে আলোচনায় আপত্তি নেই চীনের, একজন প্রধান মুখপাত্র চায় বেইজিং
  • ‘কঠোর শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
  • যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net