Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
৬ ঘরে ৮ সন্তান: ম্যারাডোনার সম্পদের উত্তরাধিকারী কে?

অফবিট

টিবিএস ডেস্ক
29 November, 2020, 04:30 pm
Last modified: 29 November, 2020, 04:54 pm

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • ৩৩ বছর পর ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
  • ফ্রি-কিক থেকে গোল: মেসি-রোনালদো কিংবা পেলে-ম্যারাডোনাদের অবস্থান কোথায়

৬ ঘরে ৮ সন্তান: ম্যারাডোনার সম্পদের উত্তরাধিকারী কে?

উত্তরাধিকারীদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষ হতে ৯০ দিনের মতো লাগতে পারে। তবে তাদের মধ্যে কেউ বেঁকে বসলে পানি যে বহু ঘোলা হবে, সে আন্দাজ করাই যায়!
টিবিএস ডেস্ক
29 November, 2020, 04:30 pm
Last modified: 29 November, 2020, 04:54 pm
১৮ ফেব্রুয়ারি ২০০৭; বুয়েনোস আইরেসে প্রাক্তন স্ত্রী ক্লাউদিয়া (বাঁয়ে) ও কন্যা জিয়ানিনার সঙ্গে খেলা দেখছেন ম্যারাডোনা। ছবি: রয়টার্স

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোকাচ্ছন্ন পৃথিবী। এরই মধ্যে তার সম্পদের উত্তরাধিকার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আইকোনিক জার্সি থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি, ছবি স্বত্ব এবং এমনকি একটি উভচর ট্যাংক মিলিয়ে যে সম্পদ তিনি রেখে গেছেন, সেগুলোর ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যাপক সমস্যা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ম্যারাডোনার ব্যক্তিজীবনের মতো এই উত্তরাধিকার প্রক্রিয়া নিয়েও তার ছয় সঙ্গীর গর্ভে জন্ম নেওয়া আট সন্তানের বিশাল পরিবারে জটিলতা পাকাবে বলে অনুমান করা হচ্ছে। 

গত বুধবার ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ফুটবল মহাতারকার সন্তানদের মধ্যে চারজন আর্জেন্টিনা, একজন ইতালি ও তিনজন কিউবার নাগরিক। ইতালিয়ান সন্তানটির জন্ম তিনি নাপোলিতে খেলার সময়। অন্যদিকে, মদকাসক্তি থেকে রেহাই পেতে কিউবায় চিকিৎসা নেওয়াকালে সে দেশে তিন সন্তানের পিতা হন তিনি বলে জানিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মরলো।

'ম্যারাডোনার ঘটনা হলো, তিনি বিবাহ-বিচ্ছেদ করেছিলেন এবং তার রয়েছে ৮ সন্তান। ফলে তার সম্পদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৮ উত্তরাধিকারীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে সেটি মোটেও সহজ প্রক্রিয়া হবে না,' রয়টার্সকে জানান বুয়েনোস আইরেসভিত্তিক ফুটবল আইনজীবী মার্তিন আপোলো।

উত্তরাধিকারীদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেলে এই আইনি প্রক্রিয়া শেষ হতে ৯০ দিনের মতো লাগতে পারে বলে জানান তিনি। তবে তাদের মধ্যে কেউ বেঁকে বসলে পানি যে বহু ঘোলা হবে, সে আন্দাজ করাই যায়!

মার্তিন জানান, এ ধরনের মামলা অনির্দিষ্টকাল ধরে চলারও আশঙ্কা রয়েছে।

২০১৬ সাল; ইতালিয়ান পুত্র দিয়াগো সিনাগ্রা এবং আর্জেন্টাইন কন্যা দেলমার সঙ্গে পিতা ম্যারাডোনা। ছবি: এক্সপোজার

মৃত্যুকালে ম্যারাডোনা ছিলেন আর্জেন্টাইন একটি ক্লাবের কোচ। তার সম্পদের মধ্যে স্মার্ট কার, বিভিন্ন বিনিয়োগ এবং ক্যারিয়ারজুড়ে নানা দেশ থেকে উপহার হিসেবে পাওয়া প্রচুর পদক ও অলংকারও রয়েছে।

আর্জেন্টিনা, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ ও মেক্সিকোতে খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ার ছিল সদ্য প্রয়াত কিংবদন্তির।

ম্যারাডোনার সম্পদের পরিমাণ কত, সেটি অবশ্য এখনই নির্দিষ্ট করে বলা যায়নি। অবশ্য, সম্পদের হিসেব নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'সেলেব্রিটি নেট ওয়ার্থে'র দাবি, মৃত্যুকালে ৫ লাখ ডলারের সম্পদ রেখে গেছেন তিনি। যদিও, ক্যারিয়ারে পুমা ও কোকা-কোলাসহ বড় বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বিপুল অর্থ কামিয়েছিলেন।

দুবাইয়ে ফুজাইরা ফুটবল ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার সময় দুটি বিলাসবহুল গাড়ি এবং বেলারুশের ডায়নামো ব্রেস্ট ক্লাবের অনারারি প্রেসিডেন্ট থাকাকালে 'পানিতে চলতে সক্ষম'- এমন একটি 'উভচর' ট্যাংক তাকে উপহার দেওয়া হয়।

'ফুটবল ঈশ্বর' নামে খ্যাত এই মহাতারকার ছবি তার মৃত্যুর পরও মূল্যবান হিসেবে গণ্য হচ্ছে। ছবি স্বত্ব থেকেও তার আয় কম নয়।

'তার সম্পদ নিরূপনের ক্ষেত্রে ছবি স্বত্ব ও তার জার্সির মূল্যও গুরুত্বপূর্ণ বিষয়,' বলে জানান আপোলো। 'বিশ্বকাপের ফাইনালে তিনি যে জার্সি পরে খেলেছিলেন, সেটির দাম কেমন? নিলামে তুললে কত টাকায় বিক্রি হবে?'

সাম্প্রতিক বছরগুলোতে ম্যারাডোনার পরিবারে বেশ কিছু গোলমাল দেখা গেছে। এরমধ্যে তার প্রাক্তন জীবনসঙ্গী ক্লাউদিয়ার কর কেলেংকারি মামলা অন্যতম।

মৃত্যুর কিছু দিন আগে, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পরিবার ও সন্তানদের এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন ম্যারাডোনা।

'আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমাদের আরও বেশি একতাবদ্ধ থাকা উচিত। আশা করছি, তিনি চলে যাওয়ার পর আমরা আবারও এক হতে পারব,' আর্জেন্টিনার টাইসি স্পোর্টসকে জানিয়েছেন ম্যারাডোনার ভাগ্নে ওয়াল্টার মাচুকা।

  • সূত্র: রয়টার্স

Related Topics

খেলা / টপ নিউজ

ম্যারাডোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • ৩৩ বছর পর ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
  • ফ্রি-কিক থেকে গোল: মেসি-রোনালদো কিংবা পেলে-ম্যারাডোনাদের অবস্থান কোথায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net