Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
৩৩ বছর পর ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

খেলা

টিবিএস রিপোর্ট
05 May, 2023, 11:25 am
Last modified: 05 May, 2023, 02:03 pm

Related News

  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • সিরি আতে প্রথমবারের মতো এক ম্যাচে তিন নারী রেফারি
  • মিলান ডার্বি জিতে সিরি আ শিরোপা ঘরে তুলল ইন্টার
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

৩৩ বছর পর ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

মঞ্চটা প্রস্তুতই ছিল, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত অবসান ঘটেছে অপেক্ষার। ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে শিরোপা জয়ের পর আবারও ইতালিয়ান সিরি আ লিগের ট্রফিটি নিজেদের করে নিল নাপোলি।
টিবিএস রিপোর্ট
05 May, 2023, 11:25 am
Last modified: 05 May, 2023, 02:03 pm
৩৩ বছর আগে ম্যারাডোনার হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। ছবি: সংগৃহীত

কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত অবসান ঘটেছে অপেক্ষার। ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে শিরোপা জয়ের পর আবারও ইতালিয়ান সিরি আ লিগের ট্রফিটি নিজেদের করে নিল নাপোলি। পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির দল। ৩৩ ম্যাচে নাপোলির পয়েন্ট ৮০। বাকি ম্যাচ হারলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের নাপোলিকে ধরার সুযোগ নেই। 

মঞ্চটা প্রস্তুতই ছিল, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। গত রোববার সালেরনিতানার সঙ্গে জিতলেই নিশ্চিত হতো শিরোপা। কিন্তু ৮৪ মিনিটে গোল খেয়ে বসলে বাড়ে নাপোলির উদ্‌যাপনের অপেক্ষা। গতকাল রাতে মাঠে না নেমেই উৎসব করতে পারত নেপলসবাসীরা। 

শহরজুড়ে নাপোলি সমর্থকদের উৎসব। ছবি: সংগৃহীত

এবার সেই উৎসবে বাঁধ সাধে সাসসুয়োলোর বিপক্ষে লাৎসিওর জয়। আজ রাতেও মনে হচ্ছিল নাপোলির সব উৎসব আয়োজনে বুঝি পানি ঢেলে দিতে যাচ্ছে উদিনেসে। শুরুতে যে পিছিয়ে পড়েছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে নেপলসের ক্লাবটি। 

এদিন উদিনেসের মাঠে খেলা হলেও, ভক্ত-সমর্থকদের ঢল নেমেছিল নেপলসের ডিয়েগো আরামান্দো ম্যারাডোনা স্টেডিয়ামেও। নাপোলির এক পয়েন্টের অপেক্ষায় তারা যেন প্রার্থনায় বসেছিলেন। এবার আর নিরাশও হতে হয়নি। ৩৩ বছর পর যে কথা রাখল ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবটি।

নাপোলিতে উৎসবের কেবল শুরু। ছবি: সংগৃহীত

উদিনেসের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে নাপোলি।  ৫২ মিনিটে পুরো মৌসুমে দারুণ খেলা ওসিমহেনের গোলই নাপোলিকে সমতায় নিয়ে আসে। আর এই গোলই নাপোলিকে তৈরি করে দেয় উৎসবের উপলক্ষ। 

এরপর ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল নাপোলি। কিন্তু ম্যাচের বাকি সময়ে সে সব সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ‍যদিও তাতে শিরোপা উৎসবে কোনো সমস্যা হয়নি। ম্যাচ থেকে পাওয়া একমাত্র পয়েন্টটি নাপোলিকে মাতিয়ে তুলেছে উৎসবে। যে উৎসব চলবে আরও অনেক দিন। 

ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে রব ওঠে, 'আমরাই ইতালির চ্যাম্পিয়ন।' উদিনেসের স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। বহু আগে ম্যারাডোনা নামক এক জাদুকরের ডাকে জেগেছিল নোংরা ও মাফিয়াদের শহর হিসেবে পরিচিত নেপলস, তারা আজ জেগে উঠল আরেকবার। 

 

Related Topics

টপ নিউজ

নাপোলি / সিরি আ / ম্যারাডোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • সিরি আতে প্রথমবারের মতো এক ম্যাচে তিন নারী রেফারি
  • মিলান ডার্বি জিতে সিরি আ শিরোপা ঘরে তুলল ইন্টার
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net