Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই 'সারপ্রাইজড'

অফবিট

টিবিএস ডেস্ক
20 March, 2021, 12:15 pm
Last modified: 20 March, 2021, 01:04 pm

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • প্রেমিক আছে, কিন্তু গোপনে: সোশ্যাল মিডিয়ায় সঙ্গীকে আড়ালে রাখছেন কেন নারীরা?

সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই 'সারপ্রাইজড'

সিনেমার মতই বাস্তবে চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছেন এই প্রেমিক যুগল। 
টিবিএস ডেস্ক
20 March, 2021, 12:15 pm
Last modified: 20 March, 2021, 01:04 pm
ছবি সিএনএনের সৌজন্যে

ভালবাসার মানুষটিকে চমকে দিতে, তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে মানুষের প্রচেষ্টার অন্ত নেই। প্রেমিক-প্রেমিকার বাড়ি, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি এয়ারপোর্টেও হঠাৎ উপস্থিত হয়ে অপর পক্ষকে 'সারপ্রাইজ' দেয়ার কথা প্রায়ই শোনা যায়। এমন দৃশ্য অজস্রবার দেখা গেছে নাটক-সিনেমার পর্দায়ও।  

ম্যাকফি-সালমা জুটিও ঠিক তেমনটাই চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! কে জানত, সারপ্রাইজ দিতে গিয়ে উলটো নিজেরাই 'সারপ্রাইজড' হয়ে পড়বেন!  

সিনেমার মতই বাস্তবে চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছেন এই প্রেমিক যুগল। 

২০১৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির শিক্ষার্থী ম্যাকফি (২৩) তার বৈরুত নিবাসী প্রেমিকা সালমা সাদিকে (২১) চমকে দিতে এই পরিকল্পনা করেন। 

সালমার একদিনের জন্য সেদিন প্যারিসে আসার কথা। আর সে একাই ভ্রমণ করছিল। ম্যাকফি ভাবল প্রিয়তমাকে চমকে দেবার এই  তো সুযোগ। প্যারিসের চার্লস-ডি-গল বিমানবন্দরে বিমান থেকে নেমেই সালমা সরাসরি ম্যাকফিকে দেখতে পাবেন। আহ! এর চেয়ে রোমান্টিক আর কী হতে পারে!  

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য ম্যাকফির সরল স্বীকারোক্তি,  " না না...আমি কোন সিনেমা বা রোমান্টিক ড্রামার মত অতশত ভাবি নি তখন "।  
 
যেই ভাবা সেই কাজ! এডিনবার্গ থেকে প্যারিসের টিকিট কিটে ফেললেন ম্যাকফি। 'বোকামত অথচ রোমান্টিক' এই পরিকল্পনার কথা জানিয়ে গেলেন তার রুমমেট এবং বাবাকে।  

বৈরুত থেকে প্যারিসগামী ফ্লাইটের সংখ্যা অত্যন্ত স্বল্প। ফলে ট্রানজিটে প্যারিসের এয়ারপোর্টে নেমে প্রথমেই সালমা দেখতে পাবেন ম্যাকফিকে-এটিই ছিল পরিকল্পনায়।

কিন্তু যার জন্য এত আয়োজন তিনি তখন কী করছেন? বিপরীতে ম্যাকফির মত একই রকম 'সারপ্রাইজ ভিজিট' এর পরিকল্পনা সাজাচ্ছেন তখন সালমাও।  

ম্যাকফিকে না জানিয়েই সালমা একদিন আগের ফ্লাইটে চেপে আগে এডিনবার্গ যাবার পরিকল্পনা করেন। ইচ্ছে ছিল একটি দিন পুরোপুরি কাটাবেন ভালবাসার মানুষটির সাথে।  

দুজনের কারোরই  বিন্দুমাত্র ধারণা ছিল না যে, তারা একই সাথে স্কটিশ হাব দিয়ে এডিনবার্গ বিমানবন্দর অতিক্রম করছেন। যে সময় ম্যাকফি বিমানে উঠতে যাচ্ছেন, একই সময় সালমা সেখানে এসে নেমেছে্ন! এডিনবার্গে নামার পরপর যদি সালমা ম্যাকফিকে একটি মেসেজও পাঠাতেন ফোনে, তাহলে ম্যাকফিকে সেদিন আর বিমানে ওঠার ঝক্কিই পোহাতে হত না!  

"আমি নিশ্চিত বিমানবন্দরের স্কটিশ হাব অতিক্রমের সময় আমরা দু'জন দু'জনের সামনে দিয়েই হেঁটে গেছি সেদিন", বলেন ম্যাকফি।  

ম্যাকফি প্যারিসে পৌঁছে সালমাকে দেখতে পেলেন না; সালমাও এডিনবার্গে নেমে ম্যাকফির দেখা পেলেন না। 

তারপর ...সিনেমাতে যেমন হয়… 'ইন্টারভাল'! 

এখন সালমা আর ম্যাকফি এক সাথে লন্ডনেই বাস করেন। জুম কলের মাধ্যমে সিএনএনকে দেয়া সাক্ষাতকারে নিজেদের সেই দিনের স্মৃতিচারণ করতে বসেন তারা।   

কী হয়েছিল এরপর সেদিন?

সালমা এডিনবার্গে পোঁছে ম্যাকফির রুমমেটদের কাছ থেকে সব জানতে পারেন।  

"আমি ভাবলাম তারা আমার সাথে ঠাট্টা করছে….প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না, একটা খারাপ লাগাও কাজ করছিল। কিন্তু পরে মনে হলো, পুরো বিষয়টা আসলে মজার", বলেন সালমা।    
 

Related Topics

টপ নিউজ

এডিনবার্গ ইউনিভার্সিটি / প্যারিস / প্রেমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • প্রেমিক আছে, কিন্তু গোপনে: সোশ্যাল মিডিয়ায় সঙ্গীকে আড়ালে রাখছেন কেন নারীরা?

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net