Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সরকারি ভাতা পেতে মৃত মাকে মমি করে রাখলেন ছেলে!

অফবিট

টিবিএস ডেস্ক
13 September, 2021, 01:40 pm
Last modified: 13 September, 2021, 01:44 pm

Related News

  • পাহাড়চূড়ায় বরফে জমে প্রেমিকার মৃত্যু; ‘একা ফেলে আসায়’ বিচারের মুখোমুখি অস্ট্রিয়ান পর্বতারোহী
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে
  • অস্ট্রিয়ায় জন্মের পর হাসপাতালে ভুলে অদলবদল দুই নবজাতক, ৩৫ বছর পর দেখা হলো সেই দুই নারীর
  • 'শবই মহৌষধ’; রোগ সারাতে যেভাবে ইউরোপে মমি খাওয়ার চল ছিল

সরকারি ভাতা পেতে মৃত মাকে মমি করে রাখলেন ছেলে!

তদন্তে তিনি স্বীকার করেন, মা মারা যাওয়ার পর তিনি তার দেহকে বরফ দিয়ে ভূগর্ভস্থ কক্ষে সংরক্ষণ করেন।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 01:40 pm
Last modified: 13 September, 2021, 01:44 pm

অস্ট্রিয়ার পুলিশ সম্প্রতি ৮৯ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরও এক বছর আগেই মারা গিয়েছেন। কিন্তু তার ছেলে মায়ের নামে সরকারি ভাতা পাওয়ার উদ্দেশ্যে মায়ের মৃত্যুর কথা চেপে যান এবং তার দেহকে মমি করে রাখে্ন।      

এক বিবৃতিতে অস্ট্রিয়ান পুলিশ জানায়, মৃত ওই নারী ডিমেনশিয়াতে ভুগছিলেন এবং গত বছরের জুনে তার মৃত্যু হয়।

কিন্তু তার ৬৬ বছর বয়সী ছেলে ভাতার টাকা পাওয়ার জন্য এই ঘটনা সবার কাছ থেকে গোপন করেন।     

অস্ট্রিয়ার টাইরল অঞ্চলের ইনসব্রুক শহরে নিজের মাকে নিয়ে বসবাস করতেন সন্দেহভাজন ওই ব্যক্তি। তদন্তে তিনি স্বীকার করেন, মা মারা যাওয়ার পর তিনি তার দেহকে বরফ দিয়ে ভূগর্ভস্থ কক্ষে সংরক্ষণ করেন। এরপর তিনি মায়ের সারা শরীর ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেন, যাতে মৃতদেহ থেকে কোনো তরল নিঃসৃত হলে ব্যান্ডেজ তা শুষে নেয়।

"তিনি মায়ের সারা দেহ ক্যাট লিটার দিয়ে ঢেকে দেন এবং অবশেষে দেহটিকে মমিকরণ করেন", বলেন পুলিশের সোশ্যাল ফ্রড ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা, হেলমুট গাফলার।  

সন্দেহভাজন ব্যক্তির ভাই যখন মায়ের খোঁজ নিতে আসেন, তখন তিনি জানান, তাদের মা হাসপাতালে আছেন। পুলিশ জানায়, মায়ের নামে প্রতি মাসে ডাকযোগে তিনি সরকারি ভাতা পেতেন। কিন্তু সম্প্রতি নতুন এক পোস্টম্যান ভাতার কাগজপত্র দেখতে চাইলে, তিনি তা দেখাতে অস্বীকার করেন। এরপর পোস্টম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং তারা এসে গত রবিবার মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশের সূত্র জানিয়েছে, মৃত মায়ের নাম ভাঙিয়ে ওই ব্যক্তি গত বছরের জুন থেকে এখন পর্যন্ত ৫০,০০০ (৪২,৭৫০ পাউন্ড) ইউরো আত্মসাৎ করেছেন। তিনি নিজের মাকে খুন করেছেন কিনা, তার জন্য একটি ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।      

আপাতত, ওই ব্যক্তিকে লাশ লুকানো ও সরকারি ভাতা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।   

সূত্র- দ্য গার্ডিয়ান     

Related Topics

টপ নিউজ

মমি / অস্ট্রিয়া / মৃত মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • পাহাড়চূড়ায় বরফে জমে প্রেমিকার মৃত্যু; ‘একা ফেলে আসায়’ বিচারের মুখোমুখি অস্ট্রিয়ান পর্বতারোহী
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে
  • অস্ট্রিয়ায় জন্মের পর হাসপাতালে ভুলে অদলবদল দুই নবজাতক, ৩৫ বছর পর দেখা হলো সেই দুই নারীর
  • 'শবই মহৌষধ’; রোগ সারাতে যেভাবে ইউরোপে মমি খাওয়ার চল ছিল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net