Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রাইস কুকারকে বিয়ে, চারদিন পর বিচ্ছেদ! কিন্তু কেন?

অফবিট

টিবিএস ডেস্ক
01 October, 2021, 07:20 pm
Last modified: 01 October, 2021, 07:19 pm

Related News

  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
  • ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসানতারা': এই মহানগরীর ভবিষ্যৎ কী?

রাইস কুকারকে বিয়ে, চারদিন পর বিচ্ছেদ! কিন্তু কেন?

একটি ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতেও দেখা যায়!
টিবিএস ডেস্ক
01 October, 2021, 07:20 pm
Last modified: 01 October, 2021, 07:19 pm
বিয়ের পর রাইসকুকারকে চুমু খাচ্ছেন খইরুল | ছবি: সংগৃহীত

নিজের রাইস কুকারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন খইরুল আনাম নামের এক ইন্দোনেশীয় যুবক। তাও একেবারে বরের পোশাকে সজ্জিত হয়ে, রীতিমতো দলিলপত্রে স্বাক্ষর করে বিয়ে করেছেন তিনি।    

গেল সপ্তাহে খইরুল নিজেই বিয়ের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাদা রঙ এর রাইস কুকারটিকে খইরুলের পাশে রাখা হয়েছে এবং সেটির গায়েও ঘোমটা পরানো। এমনকি একটি ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতেও দেখা যায়! অন্য একটি ছবিতে দেখা যায়, বিয়ের দলিলে স্বাক্ষর করছেন তিনি।     

ফেসবুকে প্রকাশিত ছবির ক্যাপশনে খইরুল লিখেছেন, তিনি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটি 'সুন্দর, বাধ্যগত, প্রেমময়ী এবং ভালো রান্না করতে পারে।'

খইরুলের এমন অদ্ভুত কান্ডে বেশ বিনোদন পেয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই তার প্রকাশিত ছবিগুলোতে ১০,০০০ লাইক এবং ১২০০ এর বেশি কমেন্ট পড়েছে।

কিন্তু মজার ব্যাপার হলো, বিয়ে করার সময় নয়; বরং চারদিন পর খইরুল যখন তার রাইস কুকারকে ডিভোর্স দিলেন, তখনই তিনি সবার নজরে আসেন। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি বলেন, এটি শুধুমাত্র ভাত রান্না করতে পারে। তাই তিনি এটিকে ডিভোর্স দিয়েছেন! নিজের ডিভোর্সের বিষয়টিও ফেসবুকে জানিয়েছেন এই যুবক।

ধারণা করা হচ্ছে, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি পাওয়ার জন্যই এই বিয়ে ও বিচ্ছেদের নাটক করেছেন খইরুল আনাম। স্থানীয় নিউজ ওয়েবসাইটগুলো জানায়, খইরুল ইন্দোনেশিয়াতে একজন জনপ্রিয় তারকা, যিনি তার ভক্তদের আমোদিত করার জন্য হুটহাট অদ্ভুত কাজকর্ম করে থাকেন। এবারের 'রাইস কুকার কান্ড' দেখে নিঃসন্দেহে বলা যায়, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ভাইরাল' হওয়ার উদ্দেশ্য সফল হয়েছে! 

  • সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / বিচিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
  • ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসানতারা': এই মহানগরীর ভবিষ্যৎ কী?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net