Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মৌমাছির কাণ্ড: ভীমরুলের আক্রমণ থেকে বাঁচতে মৌচাকে মলের প্রলেপ!

অফবিট

টিবিএস ডেস্ক
13 December, 2020, 04:25 pm
Last modified: 13 December, 2020, 05:50 pm

Related News

  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া
  • সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ হাইকোর্টের

মৌমাছির কাণ্ড: ভীমরুলের আক্রমণ থেকে বাঁচতে মৌচাকে মলের প্রলেপ!

গবেষকরা বলছেন, এই বিশেষ আচরণের মাধ্যমে মৌমাছি এই প্রথম ওদের বাসা বাঁচানোর জন্য বাইরের কোনো উপকরণ ব্যবহার করেছে।
টিবিএস ডেস্ক
13 December, 2020, 04:25 pm
Last modified: 13 December, 2020, 05:50 pm
আক্রমণ থেকে বাঁচতে মৌচাকের প্রবেশদ্বারে এভাবেই মলের প্রলেপ দেয় মৌমাছি। ছবি: হিথার মাতিলা/ওয়েলসলি কলেজ

এশীয় বৃহদাকার ভীমরুল বা ভ্রমর এবং তাদের স্বজাতি এশীয় ভীমরুল কয়েক ঘণ্টার মধ্যে একটি মৌমাছির চাক পুরোপুরি নষ্ট করে দিতে পারে। আপনি যদি ভীমরুলের দলবেঁধে মৌচাক আক্রমণ করা ও মৌমাছি মেরে ফেলার দৃশ্য কোনো ভিডিওতে দেখে থাকেন, তাহলে সহজেই বুঝে যাবেন, নিরীহ মৌমাছিগুলোর পক্ষে আত্মরক্ষা করা কতটা কঠিন!

চিন্তার বিষয় হলো, উত্তর আমেরিকা ও ইউরোপে মৌমাছিরা এসব দৈত্যাকার ভীমরুলের আক্রমণ থেকে নিজেদের ডেরা বাঁচাবার কোনো উপায়ই বের করতে পারেনি।

কিন্তু তাদের পার্শ্ববর্তী অঞ্চল পূর্ব এশিয়াতে ভীমরুলদের পক্ষে মৌচাকে আক্রমণের কাজটি অতটা সহজ নয়। জাপানে হাজার বছর ধরে মৌমাছি ও অতিকায় ভীমরুল পাশাপাশি টিকে আছে। ভীমরুলগুলো আগে মৌচাকে ঢুকে মৌমাছি মেরে ফেলত। কিন্তু এসাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মৌমাছিরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এক নতুন পন্থা অবলম্বন করেছে। তা হলো, মৌমাছিরা নিজেদের চাকে ঢোকার প্রবেশ পথে মল দিয়ে ঢেকে রেখেছে। 

নিউইয়র্ক টাইমস পত্রিকায় ক্যাথেরিন জে. ইয়্যুর করা এক প্রতিবেদনে এই অদ্ভুত তথ্য উঠে এসেছে।

গবেষণাটি করেন ম্যাসাচুসেটসের ওয়েলেসলি কলেজের হিথার মাতিলা। দ্য গার্ডিয়ানের ডেমিয়ান ক্যারিংটনকে তিনি বলেন, মৌমাছিগুলোর 'নিজেদের চাকে মল ব্যবহার করা দেখে আমি রীতিমতো ধাক্কা খেয়েছি। কারণ বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সুখ্যাতি আছে এই পতঙ্গের। ওদের রয়েছে উষ্ণ, আর্দ্র ও স্থায়ী বাসস্থান, যেখানে সহজেই রোগজীবাণু জন্মাতে পারে এবং ওদের ডেরা খাদ্য ও মৌমাছির বাচ্চায় পরিপূর্ণ থাকে।'

পিএলওএস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌমাছিরা নিজেদের চাকের বাইরে প্রবেশপথে পাখি ও মহিষের মল লেপে রাখে। মৌচাকের সদস্যরা উড়ে উড়ে বিভিন্ন জায়গা থেকে এই মল মুখে করে নিয়ে আসে। তারপর ওরা এগুলো চাকের বাইরের কয়েকটি জায়গায় লাগিয়ে দেয়।

গবেষকরা আরও দেখেছেন, যেসব জায়গায় মলের পরিমাণ সবচেয়ে বেশি, সেই জায়গাগুলো দিয়ে ভীমরুল কোনোমতেই ঢুকতে পারে না।

মৌমাছির এই কৌশল আপাতদৃষ্টিতে কিছুটা মধ্যযুগীয় মনে হলেও ন্যাশনাল জিওগ্রাফিকে মাতিলা জানান, এটিই হতে পারে এই পতঙ্গের আত্মরক্ষার জন্যে ব্যবহৃত এক দারুণ অস্ত্র। 

মৌমাছিদের এই দুর্গন্ধযুক্ত গৃহসজ্জার উপকরণে ঠিক কী কী রয়েছে, সে ব্যাপারে গবেষকরা এখনো নিশ্চিত নন। তবে মাতিলার মতে, এই মলের মধ্যে এমন কোনো জৈব মিশ্রণ রয়েছে যার গন্ধ ভীমরুলের জন্য বিরক্তিকর এবং এর ফলে ওরা বিরক্ত হয়ে চলে যায়।

এ প্রসঙ্গে আরও একটি অনুমান হলো, এই দুর্গন্ধ আসলে মৌচাকের আসল আকর্ষণীয় গন্ধটিকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে ভীমরুল আর সেদিকে যায় না।

এশিয়ান ভিমরুল। ছবি: ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার

মৌমাছির এই কৌশল কতটুকু কার্যকর, তা গবেষকরা পরীক্ষা করে দেখেছেন। ভীমরুল অর্ধেকেরও কম সময় মৌচাকের প্রবেশপথের এই দুর্গন্ধযুক্ত জায়গায় এবং ৯৪ শতাংশ সময় ওরা চাকের বাইরে দিয়ে ঢোকার চেষ্টা করে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গবেষকরা আরও দেখেছেন, মৌচাক চিহ্নিত করার জন্য ভিমরুল ব্যবহার করে, এমন গন্ধ যখনই তারা (গবেষক) ব্যবহার করেছেন, তখনই মৌমাছি নতুন করে মলের প্রলেপ দিয়ে দেয় প্রবেশপথে।

গবেষকরা মনে করছেন, মৌমাছির এ ধরনের আচরণ ভিয়েতনাম, থাইল্যান্ড, ভূটান, নেপাল ও চীনের কিছু জায়গায় দেখা যায়।

  • সূত্র: স্মিথসোনিয়ান

Related Topics

টপ নিউজ / ফিচার

মৌমাছি / ভিমরুল / জীববৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া
  • সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
  • রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ হাইকোর্টের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net