Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বাংলাদেশে ‘আনন্দালয়’ বানিয়ে ওবেল পুরস্কার জিতলেন জার্মান স্থপতি

অফবিট

ইউএনবি
25 October, 2020, 06:00 pm
Last modified: 25 October, 2020, 06:05 pm

Related News

  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • অতীতের রাজধানী: কেমন ছিল ঢাকার কার্জন হল, মেডিকেল কলেজ, মিটফোর্ড, ভুলভুলাইয়া বা দিলখুশা…
  • কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়
  • মানুষের মতোই মৌমাছিও পারে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে
  • বইমেলার স্টল ও প্যাভিলিয়নের কুশীলবেরা

বাংলাদেশে ‘আনন্দালয়’ বানিয়ে ওবেল পুরস্কার জিতলেন জার্মান স্থপতি

আনন্দালয়ের নিচতলায় প্রতিবন্ধীদের জন্য একটি থেরাপি কেন্দ্র এবং ওপর তলায় স্থানীয় নারীদের জন্য বস্ত্র উৎপাদনের কারখানা রয়েছে। ভবনটি স্থানীয় প্রাচীন ভবন তৈরির কৌশল ব্যবহার করে কাদা মাটি ও বাঁশ দিয়ে তৈরি।
ইউএনবি
25 October, 2020, 06:00 pm
Last modified: 25 October, 2020, 06:05 pm
আনন্দালয়

দিনাজপুরে নির্মিত কমিউনিটি থেরাপি কেন্দ্র ও টেক্সটাইল কারখানা 'আনন্দালয়'-এর স্থাপত্য শৈলীর জন্য খ্যাতনামা ওবেল পুরস্কার ২০২০ জিতেছে জার্মান স্থপতি আনা হেরিংগার। 

প্রতিবছর ভবন ও স্থাপত্য শিল্প শৈলীর স্বীকৃতি হিসেবে এ ডেনিশ আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে, খবর ওয়ালপেপার ডটকম।

আনা হেরিংগার

আনন্দালয়ের নিচতলায় প্রতিবন্ধীদের জন্য একটি থেরাপি কেন্দ্র এবং ওপর তলায় স্থানীয় নারীদের জন্য বস্ত্র উৎপাদনের কারখানা রয়েছে। ভবনটি স্থানীয় প্রাচীন ভবন তৈরির কৌশল ব্যবহার করে কাদা মাটি ও বাঁশ দিয়ে তৈরি।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কোর আর্থেন আর্কিটেকচার, বিল্ডিং কালচার্স ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আনা হেরিংগার বাংলাদেশে জীবনের কিছু সময় অতিবাহিত করেন।

আনন্দালয়ের অভ্যন্তর

আনন্দালয় নির্মাণের স্থাপত্য শৈলী নিয়ে বলতে গিয়ে হেরিংগার বলেন, এর মূল অনুপ্রেরণা হলো স্থাপত্য শিল্পকে জীবনের উন্নতির জন্য কাজে লাগানো। ভবনটি নির্মাণে মূলত প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করা হয়েছে।

আনন্দালয়ের নকশা

আনা বলেন, 'আমার কাজের পেছনে মূল প্রেরণা হিসেবে সংস্কৃতি ও নিজস্ব আত্মবিশ্বাসকে শক্তিশালীকরণ কাজ করেছে। স্থানীয়দের আর্থিক সামর্থ্য ও পরিবেশগত ভারসাম্যকে উৎসাহিত করার একটি মাধ্যম হিসেবে এ স্থাপত্য শৈলীর অন্বেষণ ও ব্যবহার করা হয়েছে। আনন্দময় জীবনযাত্রা একটি সৃজনশীল ও সক্রিয় প্রক্রিয়া এবং আমি আমাদের সমাজ ও নির্মিত পরিবেশের টেকসই বিকাশে ভীষণ আগ্রহী।'

আনন্দালয়ের অংশবিশেষ

স্থানীয় ঐতিহ্য ও কারুশিল্পের সম্মান করে এ প্রকল্পটিতে শুধু স্থানীয় উপকরণ, নির্মাণের শৈলী এবং কর্মশক্তি ব্যবহার করা হয়েছে। আর মূল বিবেচ্য ছিল এর জলবায়ু-বান্ধব নকশা ও সব স্তরের স্থায়িত্ব বিচার প্রক্রিয়া।

Related Topics

টপ নিউজ / ফিচার

স্থাপত্য / ওবেল পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • অতীতের রাজধানী: কেমন ছিল ঢাকার কার্জন হল, মেডিকেল কলেজ, মিটফোর্ড, ভুলভুলাইয়া বা দিলখুশা…
  • কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়
  • মানুষের মতোই মৌমাছিও পারে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে
  • বইমেলার স্টল ও প্যাভিলিয়নের কুশীলবেরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net