Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
পাঁচ বছরের কমবয়সী ২০ কোটি শিশু পুষ্টিহীনতার শিকার: ইউনিসেফ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 October, 2019, 10:55 am
Last modified: 17 October, 2019, 01:29 pm

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • দীর্ঘমেয়াদি অপুষ্টি ও খাদ্য বৈচিত্র্যের ঘাটতিতে শিশুপুষ্টির সংকট বাড়ছে: জরিপ
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা

পাঁচ বছরের কমবয়সী ২০ কোটি শিশু পুষ্টিহীনতার শিকার: ইউনিসেফ

'সব শিশুর খাদ্যের চাহিদা পূরণ করাই এখন বিশ্বের চ্যালেঞ্জ '...
টিবিএস রিপোর্ট
17 October, 2019, 10:55 am
Last modified: 17 October, 2019, 01:29 pm

পাঁচ বছরের কম বয়সের শিশুদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন হয় পুষ্টিহীনতার শিকার নয়তো অতিরিক্ত ওজনের শিশু। আর এর কারণ হিসেবে অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে দেখছে ইউনিসেফ। অতিশৈশব থেকেই যার শুরু। মঙ্গলবার (১৫ অক্টোবর) ইউনিসেফের তরফ থেকে এসব তথ্য জানানো হয়।   

আশংকাজনক সংখ্যক শিশুরা এই অপর্যাপ্ত আহার এবং খাদ্যাভ্যাসের শিকার। এতে স্বাস্থ্যহানিতে ভুগছে তারা। “বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৯: শিশু, খাদ্য এবং পুষ্টি” শিরোনামে এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।    

এই প্রতিবেদন অনুযায়ী, ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের দুই-তৃতীয়াংশই পর্যাপ্ত খাবার খেতে পায় না। এতে দৈহিক বৃদ্ধি ও মস্তিষ্কের সুষ্ঠু বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে তারা। এর পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, বাড়ছে তাদের দেহে রোগ-সংক্রমণের মাত্রা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মারাও যাচ্ছে শিশুরা।     

“প্রযুক্তি, সংস্কৃতি এবং সামাজিক কাঠামোতে যতই অগ্রগতি আসুক না কেন, খুব মৌলিক একটা বিষয় কিন্তু এড়িয়ে যাচ্ছি আমরা-- যদি আজকের শিশুর পর্যাপ্ত পুষ্টির চাহিদা পুরণ না হয়, তাহলে তারা সঠিকভাবে বেড়ে উঠবে না”-- সতর্ক করলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।  

তিনি যোগ করলেন, “লাখ লাখ শিশু অস্বাস্থ্যকর খাবার ও অপর্যাপ্ত পরিমাণে খেয়ে বড় হচ্ছে। কারণ এর চেয়ে ভালো খাবার সুযোগ নেই তাদের। শুধু পেট ভরে খাওয়ার বিষয় নয়, সব শিশুর জন্য খাদ্যের অধিকারেরও প্রশ্ন।” 

সব শিশুর খাদ্যের চাহিদা পূরণ করাই এখন বিশ্বের চ্যালেঞ্জ বলে মত দিলেন এই ইউনিসেফ কর্মকর্তা।    

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বর্তমান বিশ্বে শিশুদের এই অপর্যাপ্ত খাদ্যাভ্যাস শুরু হয় একেবারে ছোটবেলা থেকেই। যদিও নবজাতকদের ক্ষেত্রে মায়ের দুধ খেলে শিশুদের এই সমস্যা সমাধান হতে পারে, জীবন বাঁচতে পারে অনেক শিশুর। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৪২ শতাংশ নবজাতককে মায়ের দুধ খাওয়ানো হয়। একটা বড় অংশের শিশুদের বাজারের ফর্মুলা দুধ কিনে খাওয়ানো হয়। ব্রাজিল, চীন এবং তুরস্কের মতো মধ্য আয়ের দেশগুলোতে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শিশুদের ফর্মুলা দুধ খাওয়ানোর প্রবণতা বেড়েছে ৭২ শতাংশ পর্যন্ত।   

আর এই ফর্মুলা দুধ খাওয়ানোর প্রবণতা বেড়ে যাবার কারণ হিসেবে দেখা হচ্ছে- এসমস্ত পণ্যের অনৈতিক মার্কেটিং, দুর্বল নীতিমালা। মায়ের দুধ খাওয়ানোতে উৎসাহিত করতে পর্যাপ্ত উদ্যোগ ও পরিকল্পনার অভাব। 

প্রতিবেদনে বলা হয়,  শিশুরা ছয়মাস বয়স থেকেই শক্ত খাবার খেতে শুরু করে অথচ এসময় অনেক শিশুকেই সঠিক খাবার দিয়ে তাদের খাদ্যাভ্যাস শুরু করা হয় না।   

এছাড়াও ছয় মাস থেকে দুই বছর বয়সের শিশুদের ৪৫ শতাংশকেই কোনো রকমের ফল বা শাক-সবজি খাওয়ানো হয় না। প্রায় ৬০ শতাংশ শিশুকে ডিম, দুধ, মাছ বা মাংস খেতে দেওয়া হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

প্রতিবেদনে আরও বলা হয়, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৪২ শতাংশ স্কুলগামী শিশুই দিনে অন্তত একবার কার্বোনেটেড কোমল পানীয় পান করে। এছাড়া তাদের ৪৬ শতাংশই সপ্তাহে অন্তত একবার ফাস্ট ফুড খায়।  

এর ফলে, বিশ্বব্যাপী শিশুকাল থেকেই অতিরিক্ত ওজন-সংক্রান্ত নানা সমস্যায় এবং মোটা হয়ে যাওয়ার সমস্যায় (ওবেসিটিতে) ভুগছে শিশু-কিশোররা। 

প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক দূর্যোগ ও আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে খাদ্য-ঘাটতি দেখা দেয়।যেমন, বিশ্বব্যাপী খরার কারণে কৃষিখাতের ৮০ শতাংশের মতো ক্ষতি হয়। এর ফলে খাবারের মান ও দাম বেড়ে যায়। ফলে পরিবারে শিশুর খাদ্যাভ্যাসে আসতে পারে ব্যাপক পরিবর্তন।   

Related Topics

টপ নিউজ

ইউনিসেফ / বিশ্ব শিশু পরিস্থিতি / শিশুদের অপুষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • দীর্ঘমেয়াদি অপুষ্টি ও খাদ্য বৈচিত্র্যের ঘাটতিতে শিশুপুষ্টির সংকট বাড়ছে: জরিপ
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net