Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ট্রাম্পের নিরাপত্তায় ৫ হনুমান

অফবিট

টিবিএস ডেস্ক
24 February, 2020, 12:10 pm
Last modified: 24 February, 2020, 12:14 pm

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন তারেক রহমান: রিজভী
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর নিয়ে ঢাকা থেকে কোনো বার্তা পায়নি দিল্লি
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

ট্রাম্পের নিরাপত্তায় ৫ হনুমান

ভারতের আগ্রার দুষ্টু হনুমানদের শায়েস্তা করতে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত হনুমানকে নিয়োগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর।
টিবিএস ডেস্ক
24 February, 2020, 12:10 pm
Last modified: 24 February, 2020, 12:14 pm

তাজমহল দর্শনপ্রার্থী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পেল পাঁচ হনুমান!

সোমবার বিকেলে তাজমহল দেখতে আগ্রা যাবেন সস্ত্রীক হোয়াইট হাউসের বাসিন্দা। তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কঠোর নীতি অবলম্বন করছে ভারতের কেন্দ্রীয় প্রশাসন।

ট্রাম্প দম্পতির আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে আগ্রা শহর। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, প্রেসিডেন্ট ও তার পরিবারের অন্তর্বর্তী নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমেরিকান সিক্রেট সার্ভিসেস। এ ছাড়া তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১০ কোম্পানি আধাসামরিক সেনা, ১০ কোম্পানি পিএসজি এবং এনএসজি কম্যান্ডো বাহিনী।

নিরাপত্তা ব্যবস্থা এমনই কঠোর যে, ইচ্ছে থাকলেও মার্কিন প্রেসিডেন্টের হাতে উপহার তুলে দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন খোদ আগ্রার মেয়র নবীন জৈন।

কিন্তু এতো কড়া নজরদারি ব্যবস্থাতেও ফাঁক রয়ে গেছে। গোয়েন্দাদের আশঙ্কা, ট্রাম্পের কনভয়ে আচমকা হানা দিতে পারে শহরের 'কুখ্যাত' হনুমানের দল। এই সমস্যার সমাধানে হনুমানদের শায়েস্তা করতে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত হনুমানকে নিয়োগ করছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর।

প্রেসিডেন্টের কনভয়ের যাত্রাপথে টহল দেবে এই পাঁচ হনুমান। হানাদারদের দেখতে পেলেই তারা নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেবে। 

অন্যদিকে, এই প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহলে সম্রাট শাহজাহান ও সাম্রাজ্ঞী মমতাজ মহলের শ্বেতপাথরের সমাধি দু'টির রক্ষণাবেক্ষণে মাড-ক্যাপ ট্রিটমেন্ট ব্যবহার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / হনুমান / ভারত / তাজমহল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন তারেক রহমান: রিজভী
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর নিয়ে ঢাকা থেকে কোনো বার্তা পায়নি দিল্লি
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net