Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
খাদ্যের বিজ্ঞাপনের প্রবিধানমালার খসড়ায় একগুচ্ছ বিধি-নিষেধ

অন্যান্য

টিবিএস রিপোর্ট
24 May, 2022, 05:30 pm
Last modified: 24 May, 2022, 05:34 pm

Related News

  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • দক্ষিণ এশীয়দের মধ্যে কেন ‘ল্যাক্টোজ ইনটলারেন্স’ কম? উত্তর মিলল দুধ পানের হাজার বছরের অভ্যাসে
  • অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ 
  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’

খাদ্যের বিজ্ঞাপনের প্রবিধানমালার খসড়ায় একগুচ্ছ বিধি-নিষেধ

প্রস্তাবিত প্রবিধানমালায় বিজ্ঞাপনের সাধারণ শর্তের মধ্যে আছে বিজ্ঞাপনের ভাষা, দৃশ্য, চিত্র, কিংবা নির্দেশনা ধর্মীয় অনুভূতি, সাম্প্রদায়িক চেতনা, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং রাজনৈতিক অনুভূতির প্রতি পীড়াদায়ক হতে পারবে না। একইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু দেখানো যাবে না।
টিবিএস রিপোর্ট
24 May, 2022, 05:30 pm
Last modified: 24 May, 2022, 05:34 pm

ধর্মীয় ও রাজনৈতিক অনুভূতিতে আঘাত, বিজ্ঞাপনে বিশেষজ্ঞদের উপস্থিতি, সমজাতীয় পণ্যের নিন্দা, নিজেদের পণ্যের শ্রেষ্ঠত্ব দাবি, প্রমাণ ছাড়া স্বাস্থ্যকর বা পুষ্টিকর বলে প্রচার, মানুষের সরলতাকে প্রতারণাপূর্ণ ও চাতুর্যের মাধ্যমে ভঙ্গ করা, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বাধাগ্রস্থ হয় এমন প্রচারণা বাতিলসহ আরও একগুচ্ছ বিধি-নিষেধ নিয়ে 'নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন ও দাবি) প্রবিধানমালা'র খসড়া তৈরি করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অডিটরিয়ামে এ খসড়া প্রবিধানমালা উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত প্রবিধানমালায় বিজ্ঞাপনের সাধারণ শর্তের মধ্যে আছে বিজ্ঞাপনের ভাষা, দৃশ্য, চিত্র, কিংবা নির্দেশনা ধর্মীয় অনুভূতি, সাম্প্রদায়িক চেতনা, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং রাজনৈতিক অনুভূতির প্রতি পীড়াদায়ক হতে পারবে না। একইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু দেখানো যাবে না।

এছাড়াও বাজারের প্রতিযোগী সমজাতীয় অন্য পণ্যের তুলনা বা নিন্দা করে শ্রেষ্ঠত্ব দাবি করা যাবে না, এমন কোনো বর্ণনা বা দাবি প্রচার করা যাবেনা যাতে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতারিত হতে পারে- এসব শর্তও দেওয়া হয়। 

পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকার ও বর্ণকে কেন্দ্র করে কোনো কিছু প্রচার করা যাবে না। একেই সঙ্গে আমদানিপণ্য স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের চেয়ে উন্নতমানের, এমন কিছু বিজ্ঞাপনে থাকতে পারবে না।

শিশুদের নিয়ে বিজ্ঞাপনের বিষয়ে বলা হয়েছে, শিশুর স্বাভাবিক বিশ্বাস ও সরলতাকে প্রতারণাপূর্ণ ও চাতুর্যের সঙ্গে কাজে লাগিয়ে কিছু প্রচার করা যাবেনা। শিশুদের পরনিন্দা, অশ্লীল শব্দ, ঝগড়া এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশ নেওয়া বাদ দিতে হবে। এমন কিছু দেখানো যাবে না যেখানে শিশুদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়।

তাদের নৈতিক, মানসিক বা শারীরিক ক্ষতি হতে পারে এমন বিষয় বিজ্ঞাপনে থাকবে না এবং স্বাভাবিক বিশ্বাস ও সরলতাকে কাজে লাগানোর মতো কিছু প্রচার করা যাবেনা। পাশাপাশি গুড়া দুধের প্যাকেটে শিশুদের জন্য উপযোগী নয় বলে উল্লেখ রাখার বিধান রাখা হয়েছে এ প্রবিধিমালায়।

এছাড়া যেকোনো খাদ্য বা পানীয়পণ্যের বিজ্ঞাপনে স্বাস্থ্যগত বিরূপ প্রভাব সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এলার্জি বা অসহিষ্ণু প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকলে সেটা বিজ্ঞাপনে সুস্পষ্টভাবে প্রচার করতে হবে।

এ প্রবিধিমালায় আমদানি পণ্যের ক্ষেত্রে বলা হয়, এমন প্রচারণা করা যাবে না যাতে আমদানি পণ্য দেশি পণ্যের থেকে উৎকৃষ্ট বলে মনে হয়।

বিজ্ঞাপনে দাবি প্রসঙ্গে বলা হয়, কোন অসত্য, অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবী বিজ্ঞাপনে করা যাবে না। সুষম খাবার সকল ধরনের পুষ্টি সরবরাহ করতে পারে না এমন প্রচার করা যাবে না। যে কোন দাবীর কার্যকর প্রমাণ ও বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে।

কোনো পণ্য প্রাকৃতিক, আসল, বিশুদ্ধ, তাজা, খাটি, প্রসিদ্ধ বা ঐতিহ্যবাহী এমন ব্র্যান্ডনাম, ট্রেডমার্ক বা অভিনব নাম দাবি করা যাবে না। কোন পণ্যের বা কোম্পানির নাম এমন হয়ে থাকলে পণ্যের প্যাকেট গায়ে ৩ মিলিমিটার অংশজুড়ে না দাবি বিবৃতি দিতে হবে।  

দেশে প্রস্তুত মোড়কজাত খাদ্যের সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে বাংলার পাশাপাশি এক বা একাধিক বিদেশি ভাষাও ব্যবহার করা যাবে। আমদানি করা মোড়কজাত খাদ্য অভ্যন্তরীণ বাজারে বিক্রির ক্ষেত্রে বিজ্ঞাপন বিদেশি ভাষায় হলে সেখানে বাংলাও সংযুক্ত করতে খসড়ায় প্রস্তাব করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোন খাদ্যে রোগের ঝুঁকি হ্রাসকারী বলে দাবী করা যাবে না। এমন প্রচারের জন্য ফিসহ আবেদন যাচাইবাছাই পূর্বক অনুমোদন দেবে কর্তৃপক্ষ। এছাড়াও বিজ্ঞাপনে দাবীর ক্ষেত্রেও পূর্ব অনুমতির বিধান রাখা হয়েছে এ প্রবিধিমালায়।

এসব বিধান ভঙ্গ করলে নিরাপদ খাদ্য আইন ২০১৩' এর ৪১ ও ৪২ ধারা অনুযায়ী ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড বা এক থেকে দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধে কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা চার লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া ক্ষেত্র বিশেষে আইনের লঙ্ঘনের সাজা নিরাপদ খাদ্য আইনের ধারা ৫৮,৫৯ ও ৬০ এর অনুযায়ী হতে পারে।

এ সময় আব্দুল কাইউম সরকার বলেন, আগে নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন) প্রবিধানমালা করা হয়েছিল। গত বছর সে আইন সম্পর্কে মতামত নিতে গিয়ে বিজ্ঞাপনের অসামজ্ঞস্যপূর্ণ দাবির বিষয়টি সামনে আসে। এখন দাবির বিষয়গুলো সংযোজন করা হয়েছে।

অংশীজনদের মতামত পাওয়ার পর প্রবিধানমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে ভেটিং শেষে গেজেটের মাধ্যমে তা কার্যকরের দিকে যাবে।

ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন।

প্রবিধানমালা উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম।

Related Topics

খাদ্য / বিধি-নিষেধ / বিজ্ঞাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • দক্ষিণ এশীয়দের মধ্যে কেন ‘ল্যাক্টোজ ইনটলারেন্স’ কম? উত্তর মিলল দুধ পানের হাজার বছরের অভ্যাসে
  • অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ 
  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net