Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
অনুষ্ঠিত হলো ‘কিংডম অভ বোনস’ গ্রন্থের প্রকাশনা উৎসব

অন্যান্য

টিবিএস রিপোর্ট
20 April, 2022, 12:00 am
Last modified: 20 April, 2022, 12:03 am

Related News

  • স্টিফেন কিংয়ের ‘দ্য স্ট্যান্ড’-এর অনুমোদিত অনুবাদের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • ‘নিজের পেশার কবর নিজেই খোঁড়ার মতো’; এআই কেড়ে নিচ্ছে কাজ, বিপাকে বিশ্বজুড়ে হাজারো অনুবাদক
  • আইজ্যাক বাবেলের গল্প | বুড়ো শ্লয়মি
  • অনুবাদ | ড্যান ব্রাউনের ‘দ্য সিক্রেট অভ সিক্রেটস’

অনুষ্ঠিত হলো ‘কিংডম অভ বোনস’ গ্রন্থের প্রকাশনা উৎসব

অনুবাদ গ্রন্থটি মূল ইংরেজি বইয়ের সঙ্গে একযোগে প্রকাশিত হয়। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ভাষাবিদ ও অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী।
টিবিএস রিপোর্ট
20 April, 2022, 12:00 am
Last modified: 20 April, 2022, 12:03 am

১৯ এপ্রিল (মঙ্গলবার) বিশ্বব্যাপী যুগপৎ প্রকাশের অংশ হিসেবে বাংলামোটরস্থ বাতিঘর-এ অনুষ্ঠিত হলো থ্রিলার লেখক জেমস রলিন্সের 'কিংডম অভ বোনস' গ্রন্থের প্রকাশনা উৎসব। বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অনুবাদ করেছেন ডা. মো. ফুয়াদ আল ফিদাহ।

অনুবাদ গ্রন্থটি মূল ইংরেজি বইয়ের সঙ্গে একযোগে প্রকাশিত হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ভাষাবিদ ও অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মোজাফ্‌ফর হোসেন এবং গায়ক, সুরকার ও লেখক জয় শাহরিয়ার।

অনুমতি এনে মূল গ্রন্থের সঙ্গে একযোগে অনুবাদ প্রকাশের উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি রফিক-উম-মুনীর চৌধুরী বলেন, 'আমি রীতিমতো চমকে গেছি। নতুন কিছু প্রকাশনা, আমাদের দেশের কয়েকজন তরুণ যে অনুবাদটাকে একবারে মনে-প্রাণে নিয়ে সেটার জন্য নিজেকে সঁপে দিয়ে একেবারে প্রফেশনালি অনুমতি নিয়ে কাজ করছেন ও প্রকাশ করে যাচ্ছেন, এবং তা-ও একেবারে মিডিয়ার আড়ালে, কেউ জানে না, তা আমার কাছে রীতিমতো একটা আবিষ্কার! পাঠক হিসেবে কয়েক পৃষ্ঠা পড়ে আমার মনে হলো, যেকোনো বিচারে বিবলিওফাইলের বইগুলো অনায়াসে সেরা অনুবাদিত বইয়ের তালিকায় থাকা উচিত।' 

বিবলিওফাইলের উদ্যোগকে সাহিত্যের জন্য ইতিহাস উল্লেখ করে বিশেষ অতিথি প্রখ্যাত কথাসাহিত্যিক মোজাফ্‌ফর হোসেন বলেন, 'এটা আমাদের সাহিত্যের গত পঞ্চাশ বছরে কোনোভাবে, কোনো অর্থেই নিয়মিত ঘটনা না।' 

তিনি আরও বলেন, 'এটা [যুগপৎ অনুমোদিত অনুবাদ প্রকাশ] একটা উদাহরণ তৈরি হলো, যেটা প্রত্যেককে অনুসরণ করতে হবে।'

অনুষ্ঠানের উপস্থিত আরেক বিশেষ অতিথি জয় শাহরিয়ার বলেন, 'এই জার্নিটা একদম আমার নিজের চোখে দেখা এবং আমি এটাকে বেশ ওউন করি।' 

তিনি আরও যোগ করেন, 'শিল্প তখনই টিকে থাকবে যখন তার চর্চাটা হয়...এই চর্চাটা আমরা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা প্রকাশনা জগতের একটা সুন্দর ছবি আঁকতে পারবে। এই পথে বিবলিওফাইল কাজ করছে, তাদেরকে অভিনন্দন।'

অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ বলেন, 'আশা করি ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও হবে, তবে সেখানে বাংলাদেশ অনুবাদ-প্রকাশের দেশ হিসেবে নয়, বরঞ্চ যে বই অনুবাদিত হচ্ছে তার প্রকাশক হিসেবে থাকবে।'

বইটির প্রকাশক মো. সাব্বির হোসেন আশাবাদ ব্যক্ত করেন, যুগপৎ অনুমোদিত অনুবাদ প্রকাশের প্রচলন তারা শুরু করেছেন, ভবিষ্যতে বাংলা সাহিত্যে তা নিয়মিত ঘটনায় পরিণত হবে।
 

Related Topics

টপ নিউজ

অনুবাদ / প্রকাশনা উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • স্টিফেন কিংয়ের ‘দ্য স্ট্যান্ড’-এর অনুমোদিত অনুবাদের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • ‘নিজের পেশার কবর নিজেই খোঁড়ার মতো’; এআই কেড়ে নিচ্ছে কাজ, বিপাকে বিশ্বজুড়ে হাজারো অনুবাদক
  • আইজ্যাক বাবেলের গল্প | বুড়ো শ্লয়মি
  • অনুবাদ | ড্যান ব্রাউনের ‘দ্য সিক্রেট অভ সিক্রেটস’

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net