Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
কলা কেন্দ্রে চলছে ‘আলিঙ্গনে মিলছুট’

অন্যান্য

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 02:55 pm
Last modified: 28 September, 2024, 02:59 pm

Related News

  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল

কলা কেন্দ্রে চলছে ‘আলিঙ্গনে মিলছুট’

প্রদর্শনী চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 02:55 pm
Last modified: 28 September, 2024, 02:59 pm
ছবি: সৌজন্যে

কলা কেন্দ্র-এর নিয়মিত শিল্পকর্ম প্রদর্শনী আয়োজনের ধারাবাহিকতায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে প্রদর্শনী 'আলিঙ্গনে মিলছুট'। 

শিল্পী মাসুদা খাতুন জুঁই ও জাফরিন গুলশানের শিল্পকর্ম নিয়ে গতকাল রাজধানীর লালমাটিয়ার কলা কেন্দ্রে শুরু হয়েছে এ প্রদর্শনী।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়; এটি চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। 

ভাবনা, উপলব্ধি, সংবেদনশীলতা ও সমালোচনামূলক দৃষ্টিতে নিজ নিজ পরিবেশে যে উপাদানগুলো মননে ধরা দেয়, ভাবায়, চিন্তা করতে শেখায় ও জীবনবোধ তৈরি করে- সেসব উপাদান নিয়ে মাসুদা খাতুন জুঁই ও জাফরিন গুলশান নিজের মতো করে শিল্প নির্মাণ করেছেন। এটি তাদের মিলের জায়গা। কিন্তু দুজনের প্রকাশের ধরন স্বাভাবিকভাবেই ভিন্ন। 

জাফরিন গুলশান তার শিল্পকর্মে তুলে এনেছেন নারীত্ব, মাতৃত্বের অভিজ্ঞতা। পারিপার্শ্বিকতা, সমাজ, রাজনীতি সবকিছুর মধ্য দিয়ে জারিত হয়ে তার ভাবনা সুসংবদ্ধ হয় এবং একটি বৃহত্তর পরিসরকে উপস্থাপন করে। তার এ ভাবনার জটিলতা প্রকাশ পায় নানা ধরনের ভাবমূর্তির বিজড়িত বিন্যাসে। আবার কখনো তা দুই মাত্রার সীমা অতিক্রম করে স্থাপনা আঙ্গিকে প্রকাশ পায়। জাফরিনের যাত্রা ব্যক্তি থেকে সমষ্টির দিকে।

অন্যদিকে, মাসুদা খাতুন জুঁইয়ের ভাবনা শুরু হয়েছে তার পারিপার্শ্বিক জীবনকে কেন্দ্র করে। তিনি প্রতিদিনের চলার পথে যে মানুষ ও বস্তু দেখেন, তাদের অবয়বের মাঝে খুঁজে ফেরেন অস্তিত্ব নির্বাহের আখ্যান। জুঁইয়ের ক্ষেত্রে সমষ্টি ব্যক্তিগত সংকট নিয়ে ভাবনার উদ্রেক করেছে। দুই মাত্রার চিত্রকর্মের পাশাপাশি তিনি স্থাপনা শিল্প করেছেন। এক্ষেত্রে সাধারণ মানুষের পোশাকের কাপড়, আসবাবপত্র, গাঁটরি, বোঁচকা প্রভৃতি উপকরণ ব্যবহার করেছেন। 

এভাবেই জাফরিন ও জুঁই নিজেদের অভিজ্ঞতালব্ধ ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতে প্রয়াসী হয়েছেন এ প্রদর্শনীতে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীবাদী, পরিবেশবাদী ও সামাজিক কর্মী খুশি কবির এবং স্থপতি সাইফ উল হক। 
 

Related Topics

টপ নিউজ

কলা কেন্দ্র / শিল্পকর্ম / প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net