পুলিশকে লক্ষ্য করে গুলি, ডেভিড ইমনের ‘ডান হাত’ মোবারক গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম প্রধান শুটার মোবারক হোসেন ওরফে 'গলাকাটা মোবারক'। পুলিশের দাবি, অভিযান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোবারক ও তার সহযোগীরা। পরে পাল্টা গুলি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি।
