আত্মনির্ভর হয়ে কত দিন টিকে থাকতে পারবে ইরান?
মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপে ইরানের অর্থনীতি কঠিন সময় পার করছে। তেল রপ্তানি প্রায় বন্ধ, রিয়ালের রেকর্ড দরপতন, খাদ্য ও ওষুধের দাম বেড়েছে, জ্বালানি সংকটও তীব্র। তবু তেহরান আত্মনির্ভরতা, দেশীয় উৎপাদন ও মজুতের ওপর ভর করে টিকে থাকার চেষ্টা করছে। তবে প্রশ্ন হলো, এত চাপের মধ্যে ইরান আর কতদিন এই লড়াই চালিয়ে যেতে পারবে?
