স্ক্রিনটাইমে কতটা বাড়ছে মানসিক ঝুঁকি? বিশেষজ্ঞের পরামর্শ কী?
সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার ও স্মার্টফোনের অতিরিক্ত স্ক্রিন টাইম বর্তমান সময়ে এক ভয়াবহ আসক্তিতে পরিণত হয়েছে। শর্ট কনটেন্ট স্ক্রোলিং ও অনিদ্রার কারণে মানুষের স্বাভাবিক মানসিক স্বাস্থ্য ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মজীবনে তৈরি হচ্ছে নানান বাধা। বিশেষজ্ঞরা এই আসক্তি কাটাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার কমানো, ঘুম ও খাবারের সঠিক রুটিন মানা এবং নিয়মিত ব্যায়াম ও গঠনমূলক শখচর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
