প্রত্যাবর্তন পর্বে প্রথম দিনটা যেমন কাটলো হাথুরুসিংহের

মুখভর্তি সাদা দাঁড়ি, পরনে সাদা টি-শার্ট ও শর্টস। মাথার ক্যাপটাও সাদা। রূপক অর্থে ধরলে যেন পুরনো সব বিতর্ক ধুয়ে মুছে এবার বাংলাদেশ ক্রিকেটে শুভ্র-সতেজ হাওয়া বইয়ে দিতে এসেছেন লঙ্কান এই কোচ।