Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
‘আমাদের ভবিষ্যত অতটা খারাপ নয়, যতটা ভেবেছিলাম’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 February, 2022, 05:15 pm
Last modified: 24 February, 2022, 05:17 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

‘আমাদের ভবিষ্যত অতটা খারাপ নয়, যতটা ভেবেছিলাম’

৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন দিকহারা। জহুর আহমেদের বিবর্ণ গ্যালারির মতো শুনশান নিরবতা নেমে আসে প্রেসিডেন্টস বক্সেও। যেখানে পরিচালকদের নিয়ে খেলা দেখছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 February, 2022, 05:15 pm
Last modified: 24 February, 2022, 05:17 pm
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি

পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে প্রিয় ফরম্যাটে খেলা। প্রতিপক্ষ আফগানিস্তানকে আটকে দেওয়া সম্ভব হয় ২১৫ রানেই। প্রথম ওয়ানডেতে সহজ জয় তুলে নেওয়ার লক্ষ্যেই ব্যাটিং শুরু করে বাংলাদেশ। কিন্তু মুহূর্তেই সব এলোমেলো, ছোট লক্ষ্যই তখন অনেক দূরের পথ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন দিকহারা। 

জহুর আহমেদের বিবর্ণ গ্যালারির মতো শুনশান নিরবতা নেমে আসে প্রেসিডেন্টস বক্সেও। যেখানে পরিচালকদের নিয়ে খেলা দেখছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সবার মতো তিনিও হয়তো শেষ পরিণতি দেখতে পাচ্ছিলেন। কিন্তু অবিশাস্য ব্যাটিংয়ে চিত্রনাট্য পাল্টে জয় ছিনিয়ে আনেন আফিফ হোসেন ধ্রুব ও ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ। 

সবার মতো হাঁফ ছেড়ে বেঁচেছেন বিসিবি সভাপতিও। দুই নায়ক আফিফ-মিরাজকে নিয়ে প্রশংসার লহর বইয়ে দেন তিনি। নাজমুল হাসানের ভাষায়, 'দুজন যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কোনো ঝুঁকি না নিয়ে। আত্মবিশ্বাসে ভরপুর, ওদের দেখে মনে হয়নি নার্ভাস। যেসব শট খেলছিল, সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম। তবে যতো সময় যাচ্ছিল, বিশ্বাসটা জোরালো হচ্ছিল, ওরা থাকলে জেতা যাবে। অসাধারণ ইনিংস খেলেছে আফিফ-মেহেদী।'

এই ম্যাচে জয় আসবে, এমনটি ভাবেননি নাজমুল হাসান। উইকেট বৃষ্টি দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি, 'সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী ছিলাম না। আমরা সবাই বলছিলাম, যদি ৫০ ওভার খেলতে পারি, তাহলে জিতব। এরপর আমি বললাম, এ দুজন (আফিফ-মিরাজ) যদি খেলে যেতে পারে, তাহলে জেতার সম্ভাবনা আছে। কিন্তু মনে হচ্ছিল, এটাও প্রায় অসম্ভব। কারণ, যেভাবে আমাদের প্রথম ৬টা উইকেট গেল, মনে হচ্ছিল, ওদের বল খেলা সম্ভবই না। খেলার অযোগ্য।'

খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে তরুণ দুই ক্রিকেটার যেভাবে জয়ের মালা গাঁথলেন, তাতে বাংলাদেশের ভবিষ্যত ভালোই দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, 'যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, এটা সামাল দেওয়ার মতো সাহস ও জয়ের দৃঢ়তা আমাদের দুই ইয়াং স্টার যেভাবে দেখিয়েছে, তা অসাধারণ। তাই আমি মনে করি, আমাদের নতুন প্রজন্মের যেসব খেলোয়াড় আছে, তাদের জন্য ভালো খবর। আমাদের ভবিষ্যৎ অতটা খারাপ নয়, যতটা ভেবেছিলাম।'

সিরিজের বাকি ম্যাচগুলোয় ঠান্ডা মাথায় খেলোর পরামর্শ দিয়ে নাজমুল হাসান আরও বলেন, 'আমি বারবার একটা কথা বলেছি, যত দিক দিয়ে বিচার করেন না কেন, আমাদের দলটা বেশি ভালো। আমাদের খেলোয়াড়েরা র‌্যাঙ্কিং, অভিজ্ঞতা, সব দিক দিয়ে এগিয়ে। আমাদের দেশের মাটিতে আমরা যদি ওদের সঙ্গে সাহস করে না খেলি, বেশি চিন্তা করি, তাহলে ঝামেলা। তাই খেলোয়াড়রা যদি ঠান্ডা মাথায় খেলে, তাহলে সহজেই আমরা সিরিজ জিততে পারি।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / বিসিবি সভাপতি / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net