Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
‘যারা পারফরম্যান্স করে না, তাদের নিয়ে লাফালাফি করা ঠিক না’

খেলা

টিবিএস রিপোর্ট
06 February, 2022, 07:15 pm
Last modified: 06 February, 2022, 07:22 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে

‘যারা পারফরম্যান্স করে না, তাদের নিয়ে লাফালাফি করা ঠিক না’

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে সুযোগ পেতে দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বিপিএল প্রমাণের মঞ্চ। একই সঙ্গে আফগান সিরিজের প্রস্তুতির জন্যও বিপিএল দারুণ এক প্ল্যাটফর্ম।
টিবিএস রিপোর্ট
06 February, 2022, 07:15 pm
Last modified: 06 February, 2022, 07:22 pm
মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের মাঝে আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি

আগামী ১৮ ফেব্রুয়ারি পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এর আগেই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রশিদ খান, মোহাম্মদ নবীদের। 

এই সিরিজে সুযোগ পেতে দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বিপিএল প্রমাণের মঞ্চ। একই সঙ্গে আফগান সিরিজের প্রস্তুতির জন্যও বিপিএল দারুণ এক প্ল্যাটফর্ম। সব মিলিয়ে বিপিএলে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। 

ঢাকায় প্রথম পর্ব শেষে ছয় দিনের চট্টগ্রাম পর্বে নজর রাখতে সেখানে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, জানিয়েছিলেন নিজের মতামত। বাকি দুই নির্বাচকও চোখ রাখছেন বিপিএলে। সিলেট পর্ব শুরুর আগে মিরপুরে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন আব্দুর রাজ্জাক। 

সাবেক এই স্পিনার জানিয়েছেন, বাইরে থাকা ক্রিকেটারদের দলে জায়গা পেতে দুই-একটি ম্যাচে ভালো নয়, বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে। তিনি বলেন, 'পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না।'

'যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) চলছে, ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে। অবশ্যই দেখার বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা আমাদেরও সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। পারফর্ম করে বা ওই রকম ধারাবাহিক পারফরম্যান্স হয়, তাহলে অবশ্যই সুযোগ থাকবে।' যোগ করেন রাজ্জাক। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন ইমরুল কায়েস। দলটির নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান অন্যান্য ম্যাচে রানের দেখা না পেলেও ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। 

এমন ইনিংস খেলার পর ইমরুলকে বিবেচনা করা হবে না জানতে চাইলে রাজ্জাক জানান, ইমরুলের পারফরম্যান্স ঠিক জায়গায় নেই। তিনি বলেন, 'ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে না।'

'ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।'

Related Topics

টপ নিউজ

আব্দুর রাজ্জাক / ইমরুল কায়েস / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net