Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই আমার সফট কর্নার ছিল’

খেলা

টিবিএস রিপোর্ট
22 February, 2023, 06:30 pm
Last modified: 22 February, 2023, 06:38 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • অস্থির সময় পেছনে ফেলতে ক্রিকেটে মনোযোগী সিমন্স
  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে

‘বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই আমার সফট কর্নার ছিল’

দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিতে সোমবার রাতে বাংলাদেশে আসেন হাথুরুসিংহে। ১২ ঘণ্টা পার না হতেই পরদিন তিনি হাজির হন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টিবিএস রিপোর্ট
22 February, 2023, 06:30 pm
Last modified: 22 February, 2023, 06:38 pm

হঠাৎ করেই জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ছিয়েছিলেন চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর চালাকালীন সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন লঙ্কান এই কোচ। পাঁচ বছর পর সেই হাথুরুসিংহে একই দায়িত্বে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটে। দ্বিতীয় দফায় কাজ শুরুর আগে তিনি জানালেন, দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেট নিয়মিত অনুসরণ করেছেন। এ দেশের ক্রিকেটের জন্য সব সময়ই তার ভালো লাগা ছিল। 

দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিতে সোমবার রাতে বাংলাদেশে আসেন হাথুরুসিংহে। ১২ ঘণ্টা পার না হতেই পরদিন তিনি হাজির হন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি কর্তাসহ পুরনো শিষ্য ও নতুন ক্রিকেটারদের সঙ্গে মাঠে কুশলাদি বিনিময় করে প্রথম দিন পার করেন সাকিব-তামিমদের কোচ। পরদিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পরিকল্পনা, বাংলাদেশের ক্রিকেটে ফেরার প্রেরণাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হাথুরুসিংহে। 

বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, 'চলে যাওয়ার পর থেকে আমি নিয়মিতই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেছি। বিভিন্ন সময় ও পরিস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই আমার একটি ভালো লাগার জায়গা ছিল। কারণ এটিই ছিল আমার প্রথম আন্তর্জাতিক দায়িত্ব। কোনো একদিন ফেরার ইচ্ছাটা আমার মনে ছিল। তবে ভাবতে পারিনি যে, এত আগে ফিরে আসব।' 

'টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন প্রেসিডেন্ট (বিসিবি সভাপতি) ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা হয়, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার তখন মনে হয় যেহেতু ৫০ ওভারের বিশ্বকাপ আসন্ন, ফেরার জন্য এটিই উপযুক্ত সময়। যদি নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষ হওয়ার অপেক্ষা করতাম, তাহলে হয়তো একটু দেরি হয়ে যেত। তাই ভেবেছি যে এটাই আসার উপযুক্ত সময়। বিগ ব্যাশ শেষ হতেই চলে আসার সিদ্ধান্ত নিই।' যোগ করেন তিনি।

কোন অনুপ্রেরণা থেকে বাংলাদেশের ক্রিকেটে ফেরা? হাথুরুসিংহে বলেন, ' আমি আমার দৃষ্টিকোণ থেকে উত্তর দেব। আমার মনে হয় আগামী ২-৩ বছরে আমরা একটা পালা-বদলের সময়ে থাকব। বেশ কিছু সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটের হয়ে দারুণ করেছে। তারা দেশের ক্রিকেটের কিংবদন্তি। তাদেরকে অবশ্যই খুব ভালো প্রজন্ম হিসেবে মনে রাখা হবে। অন্য দিকে অনেক ভালো তরুণ ক্রিকেটারও উঠে আসছে। এই ধরনের চ্যালেঞ্জের অংশ হওয়া আমাকে ফেরার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে।'

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / জাতীয় ক্রিকেট দল / প্রধান কোচ / বাংলাদেশ ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • অস্থির সময় পেছনে ফেলতে ক্রিকেটে মনোযোগী সিমন্স
  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net