Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
টি-টোয়েন্টি দলে এক নতুন মুখসহ অনেক পরিবর্তন

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
21 February, 2022, 07:40 pm
Last modified: 21 February, 2022, 10:33 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

টি-টোয়েন্টি দলে এক নতুন মুখসহ অনেক পরিবর্তন

বিপিএলে চরম বাজে সময় পার করা নাঈম শেখকেও দলে নেওয়া হয়েছে। মিনিস্টার ঢাকার হয়ে ৮ ম্যাচে ৭ ইনিংসে মাত্র ৫০ রান করলেও এই বাঁহাতির ওপর ভরসা রেখেছেন বিসিবির নির্বাচকরা। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
21 February, 2022, 07:40 pm
Last modified: 21 February, 2022, 10:33 pm
বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পেলেন ‍মুনিম শাহরিয়ার। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের এই দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়ানো মুনিম শাহরিয়ার।

আফগানিস্তান সিরিজে বিশ্রামে দেওয়া মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। যদিও মুশফিকের দাবি ছিল খেলতে চাওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে। মুশফিককে বিশ্রামের কথা বলা হলেও লিটন কুমার দাসকে বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়। ডানহাতি এই ওপেনারকেও ফেরানো হয়েছে। 

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও ফিরেছেন। বিপিএলে চরম বাজে সময় পার করা নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে। মিনিস্টার ঢাকার হয়ে ৮ ম্যাচে ৭ ইনিংসে ৮.৩৩ গড়ে মাত্র ৫০ রান করলেও এই বাঁহাতির ওপর ভরসা রেখেছেন বিসিবির নির্বাচকরা। 

যদিও মিনিস্টার ঢাকাতেই তার জায়গা ঠিক ছিল না। বিভিন্ন জায়গায় ব্যাটিং করতে হয়েছে তাকে। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে জায়গাও হারাতে হয় বাঁহাতি এই ওপেনারকে। জাতীয় দলে সব সময় ওপেনার হিসেবে খেললেও বিপিএলে কেবল এক ম্যাচে ইনিংস উদ্বোধনের সুযোগ পান নাঈম। 

পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ছয়জন ক্রিকেটার। তারা হলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, আকবর আলী ও আমিনুল ইসলাম বিপ্লব। এর মধ্যে সাইফ হাসান বিপিএলে খেলেননি। বাকিদের কেউই বিপিএলে পারফরম্যান্স করতে পারেননি।    

একমাত্র নতুন মুখ হিসেবে দলে ডাক পাওয়া মুনিমের দারুণ সময় কেটেছে বিপিএলে। করোনা আক্রান্ত থাকায় শুরুর কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। এরপর একাদশে নিয়মিত সুযোগ পেয়ে প্রায় প্রতি ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া বরিশালের ডানহাতি এই ওপেনার। ৬ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.৬৬ ও ১৫২.১৩ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম। 

টি-টোয়েন্টিসূলভ ব্যাটিংয়ে প্রতি ম্যাচেই বরিশালকে পথ দেখান মুনিম। তার শট খেলার সামর্থ্য, সাহসে মুগ্ধ বরিশালের অধিনায়ক সাকিব জানান, মুনিম এবারের বিপিএলের সেরা আবিষ্কার। সাকিব বলেছিলেন, 'আমার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।'  

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

Related Topics

টপ নিউজ

মুনিম শাহরিয়ার / জাতীয় ক্রিকেট দল / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net