এরশাদ সরকারের পর অন্তর্বর্তী সরকারই চলতি ব্যয় মেটাতে ঋণ করেছে: সিটিজেন প্লাটফর্ম 

প্রত্যাশিত রাজস্ব না আসায় অন্তর্বর্তী সরকারকে ২৩ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ করতে হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্লাটফর্ম, বাংলাদেশ।