Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত একাই নিয়েছিলেন আমিরাতের ফিফা কর্মকর্তা: টাইমসের প্রতিবেদন

খেলা

মিডল ইস্ট আই
14 July, 2026, 12:00 pm
Last modified: 14 July, 2026, 12:04 pm

Related News

  • বালোগান কেলেঙ্কারিতেও 'অটুট জনপ্রিয়তা', চতুর্থ মেয়াদে ফিফা প্রধান হতে ইনফান্তিনোকে সমর্থন ২০০-র বেশি দেশের
  • বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি
  • ‘আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব’: পরীমণি
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত একাই নিয়েছিলেন আমিরাতের ফিফা কর্মকর্তা: টাইমসের প্রতিবেদন

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি কমিটির অন্য ১৭ সদস্যকে না জানিয়েই এককভাবে এ সিদ্ধান্ত নেন।
মিডল ইস্ট আই
14 July, 2026, 12:00 pm
Last modified: 14 July, 2026, 12:04 pm
বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ফিফার শৃঙ্খলা কমিটির এক আমিরাতি সদস্য একাই নিয়েছিলেন বলে জানিয়েছে দ্য টাইমস।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বালোগানের নিষিদ্ধ থাকার কথা ছিল।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একটি স্বল্পপরিচিত নিয়মের অধীনে (ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ) সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে।

ট্রাম্প জানান, তিনি লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। তার দাবি ছিল, বালোগানকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তিনি ফিফার ওপর কোনো চাপ প্রয়োগ করেননি বলেও জানান।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি কমিটির অন্য ১৭ সদস্যকে না জানিয়েই এককভাবে এ সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র আমিরাতের ওপর কিছু রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করে। ফলে দেশটির জন্য সামরিক সরঞ্জাম, কিছু বাণিজ্যিক স্যাটেলাইট ও মহাকাশযান, উন্নত এআই চিপ এবং ড্রোন রপ্তানি সহজ হয়।

বিবিসি শনিবার এ বিষয়ে জানতে চাইলে আল-কামালি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্বকাপে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা চালুর পর এটিই প্রথম কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা।

ফিন্যানশিয়াল টাইমস জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির সর্বশেষ প্রকাশিত ১১০টি সিদ্ধান্তই আল-কামালি একাই দিয়েছিলেন। তবে বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি।

এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি ঘটনাটিকে 'নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক' বলে অভিহিত করে।

ইনফান্তিনো স্বীকার করেন, ট্রাম্প এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তিনি বলেন, মামলাটি একটি 'স্বাধীন বিচারিক সংস্থা' দেখছে এবং যথাযথ কর্তৃপক্ষই নির্ধারিত সময়ে সিদ্ধান্ত দেবে।

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। কয়েকজন বিশ্লেষকের মতে, ফিফার ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম আরও উজ্জীবিত হয়ে খেলেছিল।
 
Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ / বালোগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • বালোগান কেলেঙ্কারিতেও 'অটুট জনপ্রিয়তা', চতুর্থ মেয়াদে ফিফা প্রধান হতে ইনফান্তিনোকে সমর্থন ২০০-র বেশি দেশের
  • বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি
  • ‘আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব’: পরীমণি
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net