Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
৪৬ দিনের বৃহত্তম অনলাইন দাবা প্রতিযোগিতা শেষে ম্যাগনাসের বিপক্ষে ড্র করলেন ১৪৩,০০০ প্রতিপক্ষ

খেলা

সিএনএন
22 May, 2025, 11:00 am
Last modified: 22 May, 2025, 11:03 am

Related News

  • প্রথমে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেলফি তোলেন কার্লসেন, তারপর করেন ফোন ব্যবহারের অভিযোগ
  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • ফের দাবা চ্যাম্পিয়নশিপে ফিরছেন ম্যাগনাস কার্লসেন
  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন

৪৬ দিনের বৃহত্তম অনলাইন দাবা প্রতিযোগিতা শেষে ম্যাগনাসের বিপক্ষে ড্র করলেন ১৪৩,০০০ প্রতিপক্ষ

পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন ‘ম্যাগনাস বনাম দ্য ওয়ার্ল্ড’ নামের একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নেন।
সিএনএন
22 May, 2025, 11:00 am
Last modified: 22 May, 2025, 11:03 am
ম্যাগনাস কার্লসেন। ছবি: রয়টার্স

যদিও দাবাড়ু ম্যাগনাস কার্লসেন একজন প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক সফল, বহু প্রতিপক্ষের মুখোমুখি হলেও তিনি নিজের জায়গা ধরে রাখতে জানেন।

পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কার্লসেন 'ম্যাগনাস বনাম দ্য ওয়ার্ল্ড' নামের একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নেন। এতে সাধারণ মানুষ সর্বকালের অন্যতম সেরা দাবাড়ুর বিরুদ্ধে খেলতে পেরেছেন।

৪৬ দিন ধরে খেলা চলার পর ৩২ চালের মধ্যেই ম্যাচটি ড্র হয়।  চেস.কম বলছে, এটি অনলাইনে অনুষ্ঠিত সবচেয়ে বড় দাবা প্রতিযোগিতা। 'কুইনের এন্ডগেম'-এ সাধারণ খেলোয়াড়রা একই চাল তিনবার করে দিয়ে ড্র নিশ্চিত করে। ফলে উভয় পক্ষই অর্ধ পয়েন্ট করে পায়।

ম্যাগনাস কার্লসেন ম্যাচ শেষে চেস.কম-কে বলেন, 'সারা ম্যাচ জুড়ে টিম ওয়ার্ল্ড খুবই সতর্ক ও বিচক্ষণ দাবা খেলেছে। শুরু থেকেই হয়ত তারা বেশি আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি, কিন্তু সাধারণ দাবার ধরন বজায় রেখেছে। সবসময় সেটাই সেরা কৌশল নাও হতে পারে, কিন্তু এবার ভালোই কাজ করেছে।'

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি চাল দেওয়ার জন্য উভয় পক্ষের ২৪ ঘণ্টা সময় ছিল। কার্লসেন প্রথম চাল দিলে, টিম ওয়ার্ল্ড ভোটের মাধ্যমে পরের চাল নির্বাচন করত।

টিম ওয়ার্ল্ড দলের পাঁচজন কোচ ছিলেন, যাদের মধ্যে প্রমীলা গ্র্যান্ডমাস্টার দিনা বেলেনকায়া ও গ্র্যান্ডমাস্টার বেনজামিন বক অন্যতম।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে, যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। মোট ভোট পড়েছে ৫ লাখের বেশি এবং ফোরামে হাজার হাজার আলোচনা হয়েছে। আগের বছর 'বিশি বনাম দ্য ওয়ার্ল্ড' ম্যাচে ৭০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিলেন।

চেস.কম-এর কমিউনিটি প্রধান স্যাম কোপল্যান্ড ম্যাচ শেষে বলেন, 'আমাদের কমিউনিটির কাছ থেকে এত অসাধারণ আগ্রহ ও উন্মাদনা দেখে আমি সত্যিই আনন্দিত।'

তিনি আরও বলেন, 'এটি এক জীবনে একবার পাওয়া যায় এমন সুযোগ ছিল, যেখানে সব স্তরের খেলোয়াড়রা দাবা নিয়ে তাদের ধারণা প্রস্তাব, আলোচনা ও বিতর্ক করতে পেরেছেন সবার সেরা দাবাড়ুর বিরুদ্ধে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছিল প্রশংসনীয়। আমরা ম্যাগনাসকে এই ম্যাচে অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।'

Related Topics

টপ নিউজ

ম্যাগনাস কার্লসেন / চেস ডট কম / অনলাইন দাবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • প্রথমে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেলফি তোলেন কার্লসেন, তারপর করেন ফোন ব্যবহারের অভিযোগ
  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • ফের দাবা চ্যাম্পিয়নশিপে ফিরছেন ম্যাগনাস কার্লসেন
  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net