Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
মুশফিকের ব্যাটগুলো কাঁদছে

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2020, 01:35 pm
Last modified: 26 April, 2025, 05:35 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট

মুশফিকের ব্যাটগুলো কাঁদছে

অনুশীলনে সবচেয়ে বেশি সময় কাটান মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক ছুটির মধ্যেও মিরপুরে মুশফিককে অনুশীলনে দেখা যায়। নেটেও আর সবার চেয়ে আলাদা জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
03 May, 2020, 01:35 pm
Last modified: 26 April, 2025, 05:35 pm

খেলা কিংবা অনুশীলন; সবখানেই একটু বেশি সিরিয়াস মুডে দেখা মেলে মুশফিকুর রহিমের। আবার খেলা বা অনুশীলন না থাকলেও সমস্যা নেই, জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার থাকেন একই মেজাজে। অনুশীলনে সবচেয়ে বেশি সময় কাটান তিনি। আনুষ্ঠানিক ছুটির মধ্যেও মিরপুরে মুশফিককে অনুশীলনে দেখা যায়। এ ছাড়া নেটে সবচেয়ে বেশি ব্যাটিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

করোনাভাইরাসের কারণে অনেকদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। অনুশীলন বা নেটে ব্যাটিংও তাই সম্ভব নয়। বাকি সবার মতো ঘরবন্দি অবস্থাতেই সময় কাটছে তার। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরেই ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না মুশফিকের। ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। 

এটা করতে না পেরে তার ব্যাটগুলো কাঁদছে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শনিবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে ঘণ্টা খানেক আড্ডা দেন মুশফিক। 

পড়ে থাকা এসএস ব্যাটগুলো নিয়ে আড্ডার এক ফাঁকে মুশফিক বলেন, 'সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে। কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।'

ঘরবন্দি এই অবস্থায় মানুষকে একটু ভিন্ন স্বাদ দিতে মুশফিককে নিয়ে লাইভে আসেন তামিম। ঘণ্টা খানেকের এই আড্ডায় অনেক মজার বিষয় নিয়েই কথা বলেন জাতীয় দলের সিনিয়র এই দুই ক্রিকেটার। আজ রাতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেবেন তামিম। 

Related Topics

মুশফিকুর রহিম / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল / ব্যাট / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net