প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর থেকে কী পেতে পারে বাংলাদেশ?
মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে আগামীকাল ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর শিল্প এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা; অন্যদিকে চীনের বন্দরনগরী দালিয়ানে 'সামার দাভোস' সম্মেলনে জলবায়ু নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য এবং বেইজিংয়ে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা।
