ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় ইসরায়েল কি এখনও বড় বাধা?
দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষনার পর পাকিস্তানে বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পাকিস্তান পৌছেছে দুই দেশে প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।এদিকে ইরান 'চরম অবিশ্বাস' নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেক্ষেত্রে কী হতে পারে বৈঠকের ফল? ইসরায়েল কী এখনও বড় বাধা? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
