রেড নোটিশ থেকে হ্যান্ডওভার: প্রধান আসামিকে ফেরানোর রোডম্যাপ কী?
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখন ভারত পুলিশের কাছে বন্দী। কিন্তু প্রশ্ন হলো সীমান্তের ওপারে থাকা একজন অভিযুক্তকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো কি শুধুই সময়ের ব্যাপার, নাকি রয়েছে আন্তর্জাতিক আইনের ফাঁকফোকড়? ইন্টারপোলের রেড নোটিশ থেকে শুরু করে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি আইনের মারপ্যাঁচ আর কূটনৈতিক দৌড়ঝাঁপ নিয়ে আজ আমরা কথা বলব। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুসতাসীম তানজীর।
