Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
লেজহীন প্রাণীর আনন্দের ভাষা বুঝবেন যেভাবে

অফবিট

এল পাইস
26 December, 2025, 06:05 pm
Last modified: 26 December, 2025, 07:11 pm

Related News

  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • আফ্রিকার যে দেশে রাস্তাঘাট পরিষ্কার করছে হাড়-খেকো হায়েনারা

লেজহীন প্রাণীর আনন্দের ভাষা বুঝবেন যেভাবে

কুকুর বা বিড়াল শুধু লেজ দিয়ে ভাব বিনিময় করে না; আবেগ প্রকাশের জন্য তাদের আরও অনেক উপায় আছে। সুতরাং, লেজহীন প্রাণীদের ক্ষেত্রে যোগাযোগের সেই অন্য মাধ্যমগুলোর দিকে নজর দিতে হবে।
এল পাইস
26 December, 2025, 06:05 pm
Last modified: 26 December, 2025, 07:11 pm
পার্কে খেলছে এক ডোবারম্যান প্রজাতির কুকুর।ছবি: জেমসব্রে

পোষা প্রাণীর আচরণ বিশেষজ্ঞ, বিশেষ করে কুকুর ও বিড়াল নিয়ে যারা কাজ করেন, তাদের প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়—লেজ না থাকলে বোঝা যাবে কীভাবে যে প্রাণীটি খুশি? এর উত্তর হলো, সব প্রাণীর ক্ষেত্রে লেজ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এছাড়াও, অনেকেই এটি শরীরের ভারসাম্য রক্ষায় ব্যবহার করে। লেজ প্রানীদের শরীরের গঠনকৌশলের সঙ্গে যুক্ত এবং চলাফেরায় সাহায্য করে।

যেসব প্রাণীর সাধারণত লেজ থাকার কথা, তাদের লেজ না থাকার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এটি জন্মগত বা 'কনজেনিটাল' হতে পারে, অর্থাৎ জিনগত ত্রুটির কারণে প্রাণীটি লেজ ছাড়াই জন্মেছে। আবার ইচ্ছাকৃত জিনগত নির্বাচনের কারণেও হতে পারে। যেমন, ব্রিডাররা লেজহীন জাত তৈরি করেছেন—যেমন ফ্রেঞ্চ বুলডগ, বোস্টন টেরিয়ার এবং বিড়ালের কিছু জাত। আরেকটি কারণ হতে পারে চিকিৎসাগত সমস্যায় বা কেবল সৌন্দর্যের জন্য লেজ কেটে ফেলা (অ্যাম্পুটেশন)। তবে, সৌন্দর্যের জন্য এভাবে লেজ কাটা বেআইনি এবং প্রাণীর সুস্থতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

লেজ না থাকায় এই প্রাণীদের ওপর নানান প্রভাব পড়তে পারে। যেমন জীবনের কোন এক পর্যায়ে লেজ কেটে ফেলা হলে তা সারা জীবন দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হতে পারে। এছাড়াও লেজ না থাকার ফলে ভারসাম্য রক্ষায় প্রভাব পড়ে। যদিও তারা অন্য উপায়ে তা পুষিয়ে নিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে প্রধান প্রভাবটি পড়ে যোগাযোগের ক্ষেত্রে।

কুকুর বা বিড়াল শুধু লেজ দিয়ে ভাব বিনিময় করে না; আবেগ প্রকাশের জন্য তাদের আরও অনেক উপায় আছে। সুতরাং, লেজহীন প্রাণীদের ক্ষেত্রে যোগাযোগের সেই অন্য মাধ্যমগুলোর দিকে নজর দিতে হবে।

এর মধ্যে রয়েছে মুখের ভঙ্গি, শরীরের অবস্থান এবং গলার স্বর। লেজহীন প্রাণী খুশি কি না, তা বুঝতে হলে তার মুখের অভিব্যক্তি ও শরীরের ভঙ্গির দিকে তাকাতে হবে। তবে এটি শুধু লেজহীন প্রাণীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কুকুর লেজ নাড়লেই খুশি আর দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে রাখলেই ভয় পেয়েছে—এমনটা ভাবা ভুল।

প্রাণী যেকোনো আবেগ অনুভব করলে তা বিভিন্ন সংকেতের সংমিশ্রণে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, আড়মোড়া ভাঙতে কুকুর হাই তুলতে পারে। আবার কোনো শিশু কাছে এলে অস্বস্তি থেকেও হাই তুলতে পারে। প্রাণীকে বুঝতে হলে যোগাযোগের এই ভিন্ন ভিন্ন রূপগুলো খেয়াল করতে হবে এবং প্রাণীটি কোন পরিস্থিতিতে আছে, তাও লক্ষ্য রাখতে হবে।

লেজহীন কুকুর খুশি কি না, তা বুঝতে তার শরীরের পেছনের অংশের দিকে তাকাতে হবে। লেজওয়ালা কুকুর খুশি হলে শিথিলভাবে লেজ নাড়ায়। লেজ না থাকলেও পেছনের অংশটি একইভাবে নড়বে। সাধারণত প্রানীটি যার সঙ্গে ভাব করতে চায় তার দিকে এগিয়ে যায়।

মুখের ভঙ্গিও দেখা যেতে পারে: খুশি থাকলে মুখটা আধা খোলা থাকবে, শ্বাস-প্রশ্বাস শান্ত হবে, কান চ্যাপ্টা না হয়ে স্বাভাবিক অবস্থানে থাকবে এবং চেহারা হবে শিথিল। কিছু কুকুর নিচু স্বরে (উচ্চৈঃস্বরে বা তীক্ষ্ণ নয়) ঘেউ ঘেউ করে বা ডাক দেয়। এ ছাড়া খেলার কিছু নির্দিষ্ট ভঙ্গিও রয়েছে। উদাহরণস্বরূপ, সামনের দুই পা ছড়িয়ে বুক মাটিতে লাগিয়ে পেছনের অংশ উঁচিয়ে রাখা খুবই সাধারণ একটি ভঙ্গি। এসবই আনন্দের বহিঃপ্রকাশ।

বিড়ালের ক্ষেত্রে, অনেক সময় কুকুরের আচরণের সঙ্গে মিলিয়ে ভুল ধারণা তৈরি হয়। মনে করা হয়, লেজ এপাশ-ওপাশ করা মানেই ইতিবাচক আবেগ। কিন্তু বিড়ালের লেজের এই নড়াচড়া আসলে সম্পূর্ণ বিপরীত আবেগ প্রকাশ করে:  স্নায়ুবিক চাপ, অস্থিরতা এবং অস্বস্তি।

বিড়াল খুশি কি না তা বুঝতে লক্ষ্য করতে হবে তার শরীরের ভঙ্গি শিথিল কি না এবং সে আনন্দের 'মিউ' শব্দ করছে কি না। এই শব্দ সাধারণত ছোট ও তীক্ষ্ণ স্বরের হয়। খুশি হলে বিড়াল প্রায়ই কাছে এসে মানুষ বা অন্য প্রাণীর পায়ে গা ঘষে। অনেক সময় তারা মাটিতে ধপাস করে শুয়ে পড়ে পেট দেখিয়ে দেয়।

এর মানে এই নয় যে সে আদর চাইছে; বরং এর মাধ্যমে সে বোঝায় যে আপনার সঙ্গে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। গড়গড় শব্দ করাও আনন্দের লক্ষণ। আবার যখন তারা মানুষের কোলে বা গায়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে, তার মানে তারা আরামে আছে ও খুশি, মোটেও ভীত নয়।

Related Topics

টপ নিউজ

লেজহীন / লেজ / পোষা প্রানী / প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক
  • আফ্রিকার যে দেশে রাস্তাঘাট পরিষ্কার করছে হাড়-খেকো হায়েনারা

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net