Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
পানের পিক পরিষ্কারে লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের বছরে খরচ ৩০ হাজার পাউন্ড

অফবিট

বিবিসি
02 December, 2025, 07:25 pm
Last modified: 02 December, 2025, 07:29 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

পানের পিক পরিষ্কারে লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের বছরে খরচ ৩০ হাজার পাউন্ড

উত্তর-পশ্চিম লন্ডনে, বিশেষ করে ওয়েম্বলিতে পান চিবানোর অভ্যাস বেশ পুরোনো। এখানকার টেলিফোন বক্স থেকে শুরু করে ফুলের বাগান—সব জায়গাতেই পানের পিকের দেখা মেলে। পান পাতা, সুপারি, মশলা আর তামাক মিশিয়ে এটি তৈরি হয়। এটি চিবানোর পর অনেকেই রাস্তায় পিক ফেলেন।
বিবিসি
02 December, 2025, 07:25 pm
Last modified: 02 December, 2025, 07:29 pm
ওয়েম্বলির অনেক জায়গায় মরিচা রঙের পানের পিক ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখা যায়।

লন্ডনের ওয়েম্বলি এলাকার ফুটপাত বা দালানের দিকে তাকালে প্রায়ই চোখে পড়ে লালচে-বাদামি দাগ। এগুলো আসলে পানের পিক। স্থানীয় ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে, শুধু এই পানের পিক পরিষ্কার করতেই তাদের বছরে খরচ হচ্ছে ৩০ হাজার পাউন্ড!

উত্তর-পশ্চিম লন্ডনে, বিশেষ করে ওয়েম্বলিতে পান চিবানোর অভ্যাস বেশ পুরোনো। এখানকার টেলিফোন বক্স থেকে শুরু করে ফুলের বাগান—সব জায়গাতেই পানের পিকের দেখা মেলে। পান পাতা, সুপারি, মশলা আর তামাক মিশিয়ে এটি তৈরি হয়। এটি চিবানোর পর অনেকেই রাস্তায় পিক ফেলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের কাছে এটি বেশ জনপ্রিয়।

ব্রেন্ট কাউন্সিল এখন এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে 'জিরো টলারেন্স' নীতির। কাউন্সিল বলছে, পানের পিক শুধু পরিবেশ নোংরা করে না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাছাড়া এটি পরিষ্কার করাও খুব কঠিন। তাদের দাবি, শক্তিশালী পানির জেট মেশিন বা প্রেশার ওয়াশার দিয়েও অনেক সময় এই নাছোড়বান্দা দাগ তোলা যায় না।

এই সমস্যার সমাধানে কাউন্সিল এখন বিশেষ অভিযান শুরু করেছে। যেসব এলাকায় বেশি পিক ফেলা হয়, সেখানে সতর্কমূলক ব্যানার লাগানো হয়েছে। রাস্তায় এনফোর্সমেন্ট অফিসার বা কর্মীরা টহল দেবেন। কেউ রাস্তায় পানের পিক ফেললে তাকে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।

কাউন্সিলের মতে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্লিনিং জেটগুলিও কিছু দাগ দূর করতে পারে না।

তবে স্থানীয় বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটরা বলছে, এই উদ্যোগ অনেক দেরিতে নেওয়া হয়েছে। দলটির নেতা পল লরবার বলেন, "আমরা অনেক দিন ধরেই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছিলাম। স্বাস্থ্যের ক্ষতি ও নোংরা পরিবেশের কথা চিন্তা করে আমরা তামাক চিবানো নিষিদ্ধ করার কথাও বলেছিলাম।"

ব্রেন্ট কাউন্সিলের পরিবেশ বিষয়ক সদস্য ক্রুপা শেঠ অবশ্য এই উদ্যোগে খুশি। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা আমাদের রাস্তা নোংরা করছেন, তাদের ছাড় দেওয়া হবে না। ব্রেন্টের সঙ্গে চালাকি করবেন না। আমরা আপনাদের ধরব এবং জরিমানা করব।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে সতর্ক করেছে। তাদের গবেষণায় দেখা গেছে, পানের সুপারি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এমনকি পানে তামাক না থাকলেও এটি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর।

Related Topics

টপ নিউজ

পানের পিক / লন্ডন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net