Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হতে ডেপকে ২৭৮৯ কোটি টাকার প্রস্তাব ডিজনির!

বিনোদন

টিবিএস ডেস্ক
27 June, 2022, 03:50 pm
Last modified: 28 June, 2022, 12:34 pm

Related News

  • হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?

'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হতে ডেপকে ২৭৮৯ কোটি টাকার প্রস্তাব ডিজনির!

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যেই ডিজনি জনির কাছে ক্ষমা চেয়ে বিপুল অংকের টাকার অফারসহ একটি চিঠি পাঠিয়েছে।
টিবিএস ডেস্ক
27 June, 2022, 03:50 pm
Last modified: 28 June, 2022, 12:34 pm
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র‍্যাঞ্জাইজিতে 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' রূপে জনি ডেপ। ছবি: সংগৃহীত।

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ফলে ঝড় বয়ে গিয়েছিল হলিউড অভিনেতা জনি ডেপের জীবনে। কিন্তু এখন যেহেতু মামলা জিতেই গেছেন, তাই এই মুহূর্তে নিজের ক্যারিয়ার ফিরে পেতে মরিয়া এই তারকা।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকার কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে ডিজনি। সঙ্গে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এ জনপ্রিয় চরিত্র 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হিসাবে ফিরে আসার জন্য ডেপকে ২৭৮৯ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিনেমা ফ্র্যাঞ্চাইজি মোট পাঁচটি ছবিতে জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন ডেপ।

২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের একটি উপসম্পাদকীয়তে নিজেকে গৃহ সহিংসতার শিকার বলে দাবি করেন অ্যাম্বার হার্ড। ফলে খুব দ্রুত নিপীড়ক হিসেবে কুখ্যাতি পেয়ে যান ডেপ, যা তার ক্যারিয়ারকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এ ঘটনার জেরে কোনো সিনেমার প্রস্তাব পাচ্ছিলেন না অভিনেতা, হলিউড এক প্রকার তাকে 'প্রত্যাখান' করে। ফ্যান্টাস্টিক বিস্ট থ্রি এবং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর মতো সিনেমাগুলো তার হাতছাড়া হয়ে যায়।

সম্প্রতি জনি ডেপ মানহানির মামলায় জিতে যাওয়ার পর, ভক্তরা ডিজনিকে অভিনেতার কাছে ক্ষমা চাওয়ার আবেদন জানায় সোশ্যাল মিডিয়ায়।

একটি অস্ট্রেলিয়ান সাইট Poptopic.com-র খবর অনুযায়ী, ইতোমধ্যেই ডিজনি জনির কাছে ক্ষমা চেয়ে বিপুল অংকের টাকার অফারসহ একটি চিঠি পাঠিয়েছে।

প্রকাশনার ঘনিষ্ঠ একটি সূত্র বলে, "আমি জানি ঐ সংস্থা (ডিজনি) জনিকে খুব আন্তরিকতার সঙ্গে একটি চিঠি ও উপহারের ঝুড়ি পাঠিয়েছে। তবে জনি কিভাবে এই প্রস্তাবটি নিয়েছেন তা আমি জানিনা। কিন্তু আমি এটুকু বলতে পারি যে প্রযোজনা সংস্থা ইতোমধ্যেই জ্যাক স্প্যারোকে নিয়ে একটি চলচ্চিত্রের খসড়া তৈরি করেছে - তাই তারা খুবই আশাবাদী যে জনি তাদের ক্ষমা করবেন এবং তার আইকনিক চরিত্রটিতে ফিরে আসবেন।"

তবে অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: দ্য প্রিন্ট

Related Topics

টপ নিউজ

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো / জনি ডেপ / ডিজনি / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net