বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষককে 'কৃষক কার্ড' প্রদানের জন্য প্রাথমিকভাবে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করতে পারে সরকার।
এ কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছিল।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম এই পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করা হবে। সংসদে দেশের এই নতুন বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
