Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2020, 01:40 pm
Last modified: 18 March, 2020, 01:46 pm

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল

উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের

মানববন্ধনে কৃষকরা দাবি করেন, সরকার স্থানীয় উৎপাদন দিয়ে যেভাবে দেশের পুরো চাহিদা মেটানো এবং রপ্তানির চিন্তা করছে, সেটি পূরণের জন্য কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হবে।
টিবিএস রিপোর্ট
18 March, 2020, 01:40 pm
Last modified: 18 March, 2020, 01:46 pm

দেশে উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। ঠিক এ সময়ে ভারত তাদের রপ্তানি শুরু করায় পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে পেঁয়াজ চাষীদের মনে শঙ্কা তৈরি হয়েছে। মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার দাবি তুলেছেন তারা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে এ দাবি করেন। 

মানবন্ধনে দাবি করা হয়, পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা এ বছর বেশি আবাদ করেছেন। সেখান থেকে প্রায় ২২ লাখ টন পেঁয়াজ পাওয়া যাবে। দেশে পেঁয়াজের চাহিদা ২৪ লাখ টন। কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই ভারত থেকে কম দামে এ কৃষি পণ্য আমদানি করা হচ্ছে। এতে বাজারে পেঁয়াজের দাম নেমেছে ৪০-৫০ টাকায়। কৃষকরা প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা ধরে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। অথচ পাবনা, ফরিদপুর, রাজশাহীসহ সারা দেশে পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। 

কৃষকদের পক্ষ থেকে মো. সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'কৃষক ভালো দামের আশায় বেশি করে পেঁয়াজ চাষ করেছেন। কিন্তু এখন ফল হচ্ছে উল্টো। কৃষকরা ২০ টাকাতেও পেঁয়াজ বিক্রি করতে পারছে না। কারণ কম দামে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হচ্ছে।' 

তিনি বলেন, 'সরকারের রপ্তানি লক্ষমাত্রার বিপরীতে বেশি পেঁয়াজ চাষ করে কৃষক যখন দাম পাবেন না, তখন তারা নিরুৎসাহিত হবেন। সারা দেশের কৃষকদের পক্ষ থেকে অন্তত মৌসুমের এ সময়ে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করছি।'

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ঢাকার বাজারে এর দাম ৪০-৫০ টাকায় নেমেছে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকরা যদি ২০ টাকায় পেঁয়াজ বিক্রি করতে পারেন, তাহলে তাদের লাভ হবে। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষকদের এবার পেঁয়াজ উৎপাদনে কেজিপ্রতি খরচ হয়েছে ১৬-১৭ টাকা। কৃষক যেন লোকসানে না পড়েন, সেজন্য পেঁয়াজ আমদানির ওপর ৩০-৩৫ শতাংশ শুল্ক আরোপ করার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। একই সঙ্গে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুরক্ষা মৌসুম হিসেবে প্রতিবছর এই শুল্ক আরোপ করা যেতে পারে বলেও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।  

তবে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মানববন্ধনে কৃষকরা দাবি করেন, সরকার স্থানীয় উৎপাদন দিয়ে যেভাবে দেশের পুরো চাহিদা মেটানো এবং রপ্তানির চিন্তা করছে, সেটি পূরণের জন্য কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হবে।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net