Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
রপ্তানিতে উৎস কর বাড়ালে অনেক কারখানা লোকসানে চলে যাবে: পোশাকখাতের উদ্যোক্তারা

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 June, 2022, 02:55 pm
Last modified: 24 June, 2022, 03:09 pm

Related News

  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • কোম্পানির তহবিলের ওপর করের চাপ কমাল সরকার
  • সামিটের দুই কোম্পানি কর ফাঁকি দিয়েছে ১,১০০ কোটি টাকা, এনবিআরের অভিযোগ
  • বিদেশে টিউশন ফি ও ব্যবসা উন্নয়নে অর্থ পাঠাতে আর উৎসে কর দিতে হবে না

রপ্তানিতে উৎস কর বাড়ালে অনেক কারখানা লোকসানে চলে যাবে: পোশাকখাতের উদ্যোক্তারা

তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ সহ উৎপাদনের সঙ্গে যুক্ত সব কিছুর দাম বাড়ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানির সোর্স ট্যাক্স দ্বিগুণ করায় যারা বর্তমানে লোকসানে আছে, তাদের লোকসান আরো বাড়বে।
রিয়াদ হোসেন
24 June, 2022, 02:55 pm
Last modified: 24 June, 2022, 03:09 pm

প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের জন্য কিছু ভালো উদ্যোগ নেওয়া হলেও উৎসে কর (সোর্স ট্যাক্স) দ্বিগুণ করায় এ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ সহ উৎপাদনের সঙ্গে যুক্ত সব কিছুর দাম বাড়ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানির সোর্স ট্যাক্স দ্বিগুণ করায় যারা বর্তমানে লোকসানে আছে, তাদের লোকসান আরো বাড়বে, আর যারা একেবারে প্রান্তিক অবস্থায় রয়েছে, তারাও লোকসানে চলে যাবে। এ কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। 

গত বুধবার টিবিএসের এক ওয়েবিনারে অংশ নিয়ে বর্তমান পরিস্থিতিতে এ খাতের সোর্স ট্যাক্স দ্বিগুণ করায় নিজেদের অসন্তোষের কথা জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান।

ফজলুল হক বলেন, "বর্তমানে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি। আমেরিকাতে ও ইউরোপে মূল্যস্ফীতির কারণে তারা কম কিনবে এবং ভবিষ্যতে সেখানে মন্দার পরিস্থিতিও রয়েছে। এই সময়ে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কী যুক্তি থাকতে পারে?"

"আবার বাজেটের দিনেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, তেলের দামও বাড়বে। সবই আমাদের উৎপাদন ব্যয়ের উপর প্রভাব ফেলবে। এ বিষয়গুলো যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার।"

তিনি বলেন, "অতীতে সরকার পোশাক খাতের অগ্রগতির স্বার্থে অনেক সহায়তা দিয়েছে। ট্যাক্সের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে আমাদের রপ্তানি আরো বাড়বে।"

বিদ্যুৎ, জ্বালানির ব্যয়সহ অন্যান্য কারণে উৎপাদন ব্যয় বাড়ার তথ্য তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, "আমরা কি হঠাৎ করেই এখন দ্বিগুণ প্রফিট করা শুরু করলাম, যে এই সময়ে ট্যাক্স দ্বিগুণ করতে হবে?" এই এক শতাংশের কারণে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের আঘাত আসবে বলেও জানান তিনি।

তিনি বলেন, "বাজেটের অনেক ভালো দিককে এই একটি কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে।"

তিনি বলেন, "কর্পোরেট কর ১২%। কিন্তু এক শতাংশ সোর্স ট্যাক্স নেওয়ার পর তা যদি ফেরত নেওয়ার সুযোগ না থাকে (লোকসান বা কম প্রফিট হলে) তাহলে তো কম কর্পোরেট করহার দিয়ে কোনো লাভ হলো না।

ব্যাংকে আমাদের যে সিকিউরিটি ডিপোজিট হিসেবে এফডিআর রাখতে হয়, তার উপর ২৫% ট্যাক্স আদায় করা হয়। এই টাকা যদি ২০ কোটি টাকার উপরে হয়, তার উপর সারচার্জ। আগে যে ট্যাক্স কর্তন করা হয়েছে, তা ফেরত পাওয়ারও সুযোগ নেই।"

"আবার ডিসিটিরা (ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস) অনেক খরচ ডিজঅ্যালাউ করছেন, যার উপর ৩০% ট্যাক্স ধরা হয়।"

আইনি প্রক্রিয়ায় ব্যবসায়ীদের উপর জুলুমের ব্যবস্থা করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেম ইনভেস্টমেন্ট এবং ব্যবসাবান্ধব নয় - যার কারণে এত চেষ্টা করেও ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারছি না।"

অবশ্য বাজেটে রপ্তানি নগদ সহায়তা অব্যাহত রাখাসহ আরো কিছু ইতিবাচক প্রস্তাবে তাদের স্বস্তির কথাও প্রকাশ করেন এই দুই উদ্যোক্তা।

তবে নগদ সহায়তার বিষয়ে ফজলুল হক বলেন, "নগদ সহায়তার বড় অংশই মূলত টেক্সটাইলের জন্য দেওয়া হয়। লোকাল ফেব্রিক বা সুতা ব্যবহার করার জন্য এ সহায়তা দেওয়া হয়।"

বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যে মূল্যস্ফীতি ও মন্দার পদধ্বনির কারণে পোশাকের ক্রয়াদেশ কিছুটা কমতির দিকে থাকলেও চীন থেকে ডাইভার্ট হওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে বাংলাদেশে আসার সম্ভাবনাও দেখছেন তারা।

ফজলুল হক বলেন, "যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের তুলায় নিষেধাজ্ঞার কারণে সেখান থেকে অর্ডার ডাইভার্ট হবে, যার বেশিরভাগই যাওয়ার কথা ভিয়েতনামে। কিন্তু সেখানে তীব্র শ্রমিক সংকট হওয়ায় বড় অংশ বাংলাদেশে আসতে পারে। তবে ভারত ও পাকিস্তান ভালো অংশ পেতে পারে।"  

অবশ্য এসব সম্ভাবনা ধরার ক্ষেত্রে এনবিআরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে ব্যবসাবান্ধব হওয়ার আহ্বানও জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, "বাংলাদেশে আমদানি-রপ্তানির প্রধান বাধা এনবিআর। এখানে উন্নতি হওয়া দরকার।"

শাহরিয়ার খান বলেন, "সরকার অনেকদিন ধরেই পোশাক খাতের জন্য বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছে। এনবিআরও অতীতের তুলনায় অনেক ইভল্ভড হয়েছে। ভবিষ্যতে আরো বিজনেস ফ্রেন্ডলি হবে।"

Related Topics

টপ নিউজ

সোর্স ট্যাক্স / উৎসে কর / রপ্তানির সোর্স ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • কোম্পানির তহবিলের ওপর করের চাপ কমাল সরকার
  • সামিটের দুই কোম্পানি কর ফাঁকি দিয়েছে ১,১০০ কোটি টাকা, এনবিআরের অভিযোগ
  • বিদেশে টিউশন ফি ও ব্যবসা উন্নয়নে অর্থ পাঠাতে আর উৎসে কর দিতে হবে না

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net