Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
পদ্মা সেতুর অপেক্ষায় যশোরের কৃষি ব্যবসা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
20 June, 2022, 03:10 pm
Last modified: 20 June, 2022, 03:14 pm

Related News

  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • যশোরের শার্শায় উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০

পদ্মা সেতুর অপেক্ষায় যশোরের কৃষি ব্যবসা

টিবিএস রিপোর্ট 
20 June, 2022, 03:10 pm
Last modified: 20 June, 2022, 03:14 pm
ছবি: টিবিএস

পদ্মা সেতুর কারণে যশোরে আসা-যাওয়া করা যাত্রীরা কতোটুকু লাভবান হবে সে প্রশ্ন থাকলেও, বেনাপোল স্থলবন্দর দিয়ে জেলাটির কৃষি ও  বাণিজ্য সবচেয়ে বেশি লাভবান হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

বর্তমানে যশোর থেকে ঢাকাগামী বাসগুলো মাগুরা থেকে আরও যাত্রী উঠিয়ে ফেরিতে করে পদ্মা পাড়ি দেয়।

যশোরের ঈগল পরিবহনের স্বত্ত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া বলেন, "এখনও সিদ্ধান্ত নেইনি পদ্মা সেতু চালু হলে কোন পথ ব্যবহার করব। কেননা আমাদের পরিবহনগুলোর যাত্রী মাগুরা জেলার মানুষও। তাছাড়া নড়াইলের কালনা সেতু এখনও চালু হয়নি, পদ্মা ও কালনা সেতুর টোল কত হবে আর আমাদের জ্বালানি খরচ কী পরিমাণ বাঁচবে তার হিসাব করে গাড়ি চলাচল করবে।"

পদ্মা সেতুতে গাড়িতে করে যশোর থেকে সরাসরি ঢাকা আসতে সময় লাগবে মাত্র চার ঘণ্টা, পদ্মার উপর দিয়ে ফেরি যাতায়াতে এখন সময় লাগে ১২ ঘণ্টার মতো। 

জেলাটিতে উৎপাদিত হওয়া সবজি, মাছ ও ফুল ফেরির বদলে পদ্মা সেতু হয়ে ঢাকায় আনবেন কৃষকরা। 

যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, পদ্মা সেতুকে ঘিরে যশোরে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। জেলাটিতে সব ধরণের উৎপাদিত পণ্যে সহজে ঢাকাতে পৌঁছাবে। বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিতেও গতি আসবে। 

বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে কথিত যশোরে প্রতি বছর প্রায় ১,২০০ হেক্টর জমিতে ফুল চাষ হয়য়। জেলার ফুল বিক্রেতারা বার্ষিক ৪০০ কোটি টাকার লেনদেন করেন, উৎপাদিত ফুল প্রধানত ঢাকার বাজারে পাঠানো হয়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আবদুর রহিম জানান, যশোর থেকে গাড়িতে ফুল পাঠালে ঘাটে বসে থাকতে হয় অনেকক্ষণ। এতে ফুলের সজীবতা থাকেনা, যেকারণে দাম কম পেতাম। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি গেলে সময় আড়াই ঘন্টা বাঁচবে, তখন সহজেই ফুল ঢাকার বাজারে যেতে পারবে। ফুল টাটকা থাকলে দামও বেশি মিলবে। 

সাতমাইল এলাকার সবজি চাষি মোবারক হোসেন বলেন, আমাদের এখান থেকে ট্রাকযোগে সবজি ঢাকায় যায়। ঘাটে জাম থাকলে ট্রাকটি পৌঁছাতে দেরি হয়। তখন সবজি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে পদ্মা সেতু দিয়ে গাড়ি গেলে কমপক্ষে ২ ঘণ্টা সময় বাঁচবে, তাজা সবজি ঢাকাতে যেতে পারবে। ফলে সবজির চাহিদাও বাড়বে বলে আশা তার। 

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে উচ্ছসিত যশোরের আরেক সম্ভাবনাময় হ্যাচারি খাত। 

যশোর হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, ঢাকায় যেতে দীর্ঘ সময়ের কারণে প্রচন্ড গরমে গাড়িতে অনেক পোণা মারা যেত। কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি গেলে সময় বাঁচবে। এতে আমাদের ঝুঁকিও কমে আসবে। 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (আইডিইবি) সাবেক সভাপতি ও কলাম লেখক এমআর খায়রুল উমাম বলেন, পদ্মা সেতুকে ঘিরে খুলনা-বাগেরহাট জেলার মানুষ বেশি সুফল পেলেও যশোরবাসীও পাবেন। 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গতি পাবে জেলাটির অর্থনৈতিক কর্মকান্ড এমনটাই মনে করছেন তিনি। 

পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ পুরো বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন,  সহজ যোগাযোগের ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য, কৃষি, পর্যটনসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে। সবকিছু মিলিয়ে এমন একটা পর্যায় আসবে যেটা 'উইন-উইন সিচুয়েশন' তৈরি করবে এবং অবশ্যই দেশের জিডিপি একটা বড় অংশে বৃদ্ধি পাবে।

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / যশোর / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • যশোরের শার্শায় উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net